| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের সারিতে মারুফা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৩ ১৯:১০:৪২
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের সারিতে মারুফা

২০২৩ সালে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের একটি দুর্দান্ত বছর ছিল। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানকে হারানোর পাশাপাশি, নাইজারের সুলতানা জ্যোতি দল দক্ষিণ আফ্রিকায় ইতিহাস তৈরি করেছিল। টাইগ্রেসদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ পেসার মারুফা আক্তার। ২০২২ সালের ডিসেম্বরে অভিষেকের পর থেকে তিনি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।

তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ, এই টাইগার আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছে। মারুফা ছাড়াও তালিকায় রয়েছেন আরও তিনজন। তারা হলেন: অস্ট্রেলিয়ান ব্যাটার ফোবি লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটিশ অলরাউন্ডার ডার্সি কার্টার।

অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মারুফা আক্তার। ২০২২ সালের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেকের পর গেল ফেব্রুয়ারিতে প্রথমবার আইসিসি টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন মারুফা। সেবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে আলাদাভাবে নজর কাড়েন তিনি।

ডানহাতি এই পেসার নিজের মাত্র তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই আগুনে পারফরম্যান্স উপহার দেন। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই বলে ২ উইকেটসহ মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এরপর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিজের সামর্থ্যের জানান দেন মারুফা।

গেল বছরের জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজেও তার বলের তোপ দেখেছে সফরকারী ব্যাটাররা। প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে এই পেসার বড় ভূমিকা রাখেন। ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্দানার কণ্ঠেও তখন মারুফাকে নিয়ে স্তুতি শোনা গিয়েছিল।

এরপর বাংলাদেশ-ভারতের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও দুই উইকেট নিয়েছিলেন মারুফা। শেষ ওভারে যখন ভারতের জয়ের জন্য মাত্র ৩ রান দরকার, তখন নিজের জাত ভালোভাবেই বুঝিয়েছেন তিনি। দুই রান দেওয়ার পর তৃতীয় বলে ভারতীয় ইনিংসের সর্বশেষ উইকেটটি তুলে নেন। এর মাধ্যমে ড্র নিয়ে সমাপ্ত হয়। সিরিজটিও শেষ হয় সমতায়।

ভারতের পর পাকিস্তান সিরিজ এবং বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরেও বল হাতে সাফল্যের দেখা পেয়েছেন মারুফা। বিদায়ী বছরে ওয়ানডেতে ৯ এবং টি-টোয়েন্টিতে ১০ উইকেট পেয়েছেন একসময় বাবার সঙ্গে জমিতে চাষাবাদ করা মারুফা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...