আর্জেন্টিনার কোচ স্কালোনিকে পিছনে ফেলে সেরা ব্রাজিলের দিনিজ
ফার্নান্দো দিনিজকে নিয়ে ব্রাজিল ভক্তদের অনেক অভিযোগ। ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইপর্বের কোনো ম্যাচে হারেনি সেলেকাও। দিনিজের অধীনে এমন পরাজয় দেখতে হয়েছে তাদের। টানা চার ম্যাচে জয় পায়নি ব্রাজিল। একই বছরে দুই মহাদেশীয় পরাশক্তি আর্জেন্টিনা ও উরুগুয়ের কাছে হারতে হয়।
সবমিলিয়ে ফার্নান্দো দিনিজ কিংবা ব্রাজিল কারোরই ২০২৩ সাল খুব বেশি ভাল কাটেনি। ব্রাজিল তাদের বছর শেষ করেছে মাত্র ৩৮ শতাংশ জয় নিয়ে। তবে এমন বছরেও মহাদেশের সেরা কোচের পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন দিনিজ। আর্জেন্টিনার লিওনেল স্কালোনি আর উরুগুয়ের মার্সেলো বিয়েলসাকে টপকে সেরা কোচ হয়েছেন তিনি।
ঐতিহ্য মেনে চলতি বছরেও মহাদেশের সেরা কোচ বাছাইয়ের জন্য সাংবাদিকদের জন্য ভোটের ব্যবস্থা করেছিল উরুগুয়ের সংবাদমাধ্যম এল পাইস। সেখানেই ২৫০ জন সাংবাদিকের ভোটে ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার সেরা কোচ নির্বাচিত হন ব্রাজিল এবং ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ।
জরিপে প্রথম হওয়া দিনিজ একাই পেয়েছেন ৪০ শতাংশ ভোট। মোট ১০১ ভোট পেয়েছেন তিনি। উরুগুয়ের আর্জেন্টাইন কোচ বিয়েলসা পেয়েছেন ৪৪ ভোট। আর আর্জেন্টিনার স্কালোনি পেয়েছেন ৩৪ ভোট। এছাড়াও আরও ১৪ জন কোচকে ভোট দিয়েছেন সাংবাদিকরা।
মূলত ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সকে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই সেরা কোচের সম্মাননা পেয়েছেন দিনিজ। দলকে মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ কোপা লিবার্তোদেরেসের শিরোপা জিতিয়েছেন। নিয়ে গিয়েছেন ক্লাব বিশ্বকাপের ফাইনালেও। সেখানে অবশ্য হারতে হয়েছে তাকে।
এদিকে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব না পেলেও কোচ লিওনেল স্কালোনি জিতেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এর সেরা বর্ষসেরা জাতীয় দলের কোচের পুরস্কার। আর্জেন্টাইন এই কোচ সারা বছরে কেবল একটি ম্যাচেই হারের মুখ দেখেছিলেন। প্রতিদ্বন্দ্বীতায় ১৮৫ পয়েন্ট পান স্কালোনি। পেছনে ফেলেছেন ১১২ পয়েন্ট পাওয়া ফ্রান্সের কোচ দিদিয়ের দেশামকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
