| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আগের বাংলাদেশ এখন আর নেই, কিউই কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ৩০ ১৮:১৪:০৬
আগের বাংলাদেশ এখন আর নেই, কিউই কোচ

বছরের শেষ দিনে আরেকটি গল্প লেখার দ্বারপ্রান্তে বাংলাদেশ। আগামীকাল (৩১ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ জয়ের প্রথম সুযোগ মুষলধারে বৃষ্টিতে ভেসে গেলেও এবার শেষ সুযোগটা কাজে লাগাতে চায় টাইগাররা। তবে সিরিজে হার এড়াতে নামবে কিউইরাও। এর আগে বাংলাদেশের প্রশংসা করেছিলেন কিউই কোচ গ্যারি স্টিড।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটা দল। তারা খুব ভালো খেলেছে। নেপিয়ারে আমাদের চাপে রেখেছিল। সেদিন আমরা ২০-৩০ রান কম করেছি। আরও ২০-৩০ রান করলে জমজমাট লড়াই হতো। বল হাতে আমরা ভালো লড়াই করেছি। জয়ের দেখা পেলে ভালো হতো। গত ম্যাচে ছেলেরা ভালো শুরু পেয়েছে, ভালো লেগেছে এটা দেখে। পরের ম্যাচেও ভালো কিছু করতে চাই।’

শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবদেরও প্রশংসা করেছেন স্টিড, ‘বাংলাদেশের কোচরা তাদের (পেসার) গ্লোবাল পারসপেক্টিভ থেকে তৈরি করছে। অ্যালান ডোনাল্ড তাদের বোলিং ইউনিট নিয়ে কাজ করেছে। নিউজিল্যান্ডে ওরা বোলিংয়ের দিক থেকে আরও শাণিত হয়ে এসেছে এবার। বাংলাদেশের পেসাররা এখন বিশ্বের সব জায়গায় ভালো করছে। বিশ্ব ক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর। তারা যেকোনো জায়গায় গিয়ে আপসেট ঘটাতে পারে। আমরা তাদের মোটেও হালকাভাবে নিইনি। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’

স্টিডের এমন মন্তব্যের প্রমাণ পুরো বছরের টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সে নজর দিলেও টের পাওয়া যায়। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ২০২৩ সালটা দারুণ গেছে বাংলাদেশের। এ বছর টাইগাররা ১৩ ম্যাচে ১০ টিতে জয় পেয়েছে। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

আগের ম্যাচের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে আগামীকাল ভোর ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে সফরকারীরা বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। ঝোড়ো শুরু পেলেও খেলা থামার আগে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছিল কিউইরা। মূলত রিশাদ হোসেনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ড্যারিল মিচেলরা সেভাবে ব্যাট চালাতে পারেননি। তবুও শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় হতাশা নিয়ে ফিরতে হয়েছে টাইগারদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...