| ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ফাইনালে উড়ান্ত সূচনা করলো বাংলাদেশের যুবারা, দেখেনিন সর্বশেষ স্কোর-

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৭ ১৩:০৮:৫৯
ফাইনালে উড়ান্ত সূচনা করলো বাংলাদেশের যুবারা, দেখেনিন সর্বশেষ স্কোর-

ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে তাদের প্রতিপক্ষ আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। দলটি এবারের এশিয়া কাপের আসরে একের পর এক চমক দেখিয়ে আসছে। টুর্নামেন্টটির গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম চমক দেখিয়েছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আইসিসির এই সহযোগী দেশের যুবারা। দেশটির ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে তারা।

দু’দলই আজ প্রথম শিরোপার খোঁজে মুখোমুখি হয়েছে। ইতোমধ্যে টস ভাগ্যে পরাজিত হয়েছে বাংলাদেশ। টস হেরে আরব আমিরাত টাইগার যুবাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচ শুরু হয়েছে সকাল সাড়ে ১১ টায়।

এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত বাংলাদেশ ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে

যুবা টাইগারদের এই ফাইনাল ম্যাচটি বাংলাদেশ থেকে উপভোগ করতে পারবে দর্শকরা। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও ইউটিউব/এসিসি।

বাংলাদেশ একাদশ

আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসাইন ইমন ও মারুফ মৃধা।

আরব আমিরাত একাদশ

আরইয়ান শর্মা, আকসাত রাই, তানিশ সুরি, ধ্রুব পরশার, ইয়ায়িন রাই, ইতহান ডিসুজা, আয়ান আফজাল খান, আম্মার বাদামি, হার্দিক পাই, আয়মান আহমেদ ও ওমিদ রেহমান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...