কর্নার থেকে সরাসরি চোখ ধাঁধানো গোল ডি মারিয়ার (ভিডিও)
আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া তার ক্যারিয়ার জুড়ে অসংখ্য সুন্দর গোল করে শিরোনাম হয়েছেন। আর্জেন্টিনার সাথে ফাইনালে চার গোল করে দলকে শিরোপা এনে দেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের ম্যান অব দ্য ম্যাচ। তার ক্যারিয়ার এমনই, বড় ম্যাচের খেলোয়াড়ের খেতাব পেয়েছিলেন তিনি। ডি মারিয়ার বয়স সত্ত্বেও গোলের ক্ষুধা খুব একটা কমেনি।
কিছুদিন আগে তিনি বলেছিলেন ২০২৪ সালের কোপা আমেরিকার জন্য তিনি জাতীয় দলের জার্সি রাখতে চান। বেলায় বেলায়ার বয়স এখন ৩৫ বছর। তবে ইতিমধ্যে এই বয়সে ডি মারিয়া চমক দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের জীবন-মরণ ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তিনি বেনফিকাকে ইউরোপা লিগেও নিয়ে যান।
সালজবার্গের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেতেই হতো বেনফিকাকে। আগেই নিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যাওয়া হচ্ছেনা পর্তুগিজ ক্লাবটির। তবে জয় না পেলে ইউরোপা লিগ থেকেও ছিটকে পড়তো তারা। অ্যাওয়ে ম্যাচে তাই বেনফিকার উপর চাপটাও ছিল বেশি।
কিন্তু দলে ডি মারিয়া থাকায় এমন ম্যাচে মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে ছিল বেনফিকা। হয়েছেও তাই। এক গোল আর এক অ্যাসিস্টে দলের জয়ে ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন তারকা। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। এমনকি এই এক গোলের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রেন্ডিংয়েও শীর্ষে উঠে এসে এসেছেন ডি মারিয়া।
অবশ্য ডি মারিয়ার আসল জাদু দেখা গিয়েছে ম্যাচের ৩২তম মিনিটে। সংঘবদ্ধ আক্রমণ থেকে কর্নার পায় বেনফিকা। ডানপ্রান্তে পাওয়া সেই কর্নার নেন ডি মারিয়া। বাতাসে তার হালকা সুইং করা বল আটকানোর সাধ্য ছিল না সালজবার্গ গোলরক্ষক স্লাগারের। পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাফা সিলভার গোলেও সহায়তা করেন তিনি।
এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে ইউরোপা লিগে যাচ্ছে বেনফিকা। শীর্ষ দুই অবস্থান নিশ্চিত করে শেষ ষোলোতে পা রাখছে রিয়াল সোসিয়েদাদ এবং গতবারের রানারআপ ইন্টার মিলান। আর সবার নিচে থেকে গ্রুপ পর্ব থেকেই চ্যাম্পিয়ন্স লিগকে বিদায় জানাল অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
