অজানা যে কারণে পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ
অদ্ভুত এক কারণে পরিত্যক্ত হয়েছে বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স ও মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচ। রোববার (১০ ডিসেম্বর) ম্যাচ শুরুর ৬.৫ ওভার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ব্যাটিংয়ে নেমে স্কর্চার্সের স্কোর ছিল ২ উইকেটে ৩০ রান।
বৃষ্টির কারণে দীর্ঘ সময় পিচ কাভার দিয়ে ঢাকা ছিল। ম্যাচ শুরুর আগে খেলার উপযোগী করে তুলতে উইকেটে ভারী রোলার ব্যবহার করা হয়। যার কারণে পিচ থেকে অসম বাউন্স তৈরি হচ্ছিল। স্কর্চার্সের ব্যাটার জশ ইংলিস অসম বাউন্স নিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ জানালে দুই আম্পায়ার বিষয়টি বিবেচনায় নেন। এরপর আলোচনা শেষে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এই ম্যাচে দায়িত্ব পালন করা আম্পায়ার বেন ট্রেলোয়ার বলেন, ‘শেষ ডেলিভারিটি আমার কাছে বেশ অস্বাভাবিক লেগেছে। পিচ বিপদজনক হওয়ার কারণেই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। খেলা শুরুর পূর্বে আমরা পিচকে ভালো করেই দেখেছিলাম।
প্রথম কয়েক ওভার পরও খেলা চালিয়ে যাওয়া যাবে এমনটা আশা ছিল। তবে কিছু সময় পরই বল দক্ষিণ দিকে যেতে শুরু করে। আর শেষ বলটি আমাদের বিপজ্জনক সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ছিল।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
