| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

হারের কারণ নিয়ে যা বললেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৯ ১৭:৫৯:৫৯
হারের কারণ নিয়ে যা বললেন শান্ত

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করলেও, বাংলাদেশের শেষটা হয়েছে হার দিয়ে। মিরপুরের হোম অব ক্রিকেটে লো স্কোরিং ম্যাচে ৪ উইকেটের হারে সমতা দিয়ে এই সিরিজ শেষ হয়েছে।

শেষদিকে হোম অ্যাডভান্টেজও কাজে লাগাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। তবে ম্যাচ হারের পর ‘উন্নতি নয়, জয়ই লক্ষ্য ছিল’ বলে জানিয়েছেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘টেস্ট ক্রিকেটে তো আমরা ইমপ্রুভ করতে আসিনাই, জিততে আসছি।

এইখানে জেতার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিৎ, তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের অ্যাডভান্টেজ অবশ্যই নেওয়া উচিৎ। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যখন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলি, সেখানে আমরা ভালো উইকেটে বা এমন কন্ডিশন বানিয়ে প্র্যাকটিস করতে পারি।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা হোমে খেলব, আমরা এনসিএলে এমন উইকেটে খেলে থাকি। আবার অ্যাওয়ের জন্য দুই-তিনটা উইকেট আমরা অন্যভাবে বানালাম। কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট প্র্যাকটিসের জায়গা না। এখানে ইমপ্রুভ করারও কিছু নাই যে ভালো উইকেটে খেলে আমরা ভালো ম্যাচ খেললাম। এখানে আমরা জেতার জন্য আসি। এমন উইকেটে নিজেদের প্রস্তুতি নিয়ে শান্ত বলেন, ‘যারা তিন ফরম্যাটে খেলে তাদের জন্য এটা কঠিন।

কিন্তু কিছু করার নেই। যারা তিন ফরম্যাটে খেলে, তাদের ওভাবেই প্রস্তুতি নিতে হবে, সেটা হতে পারে নেটে। কিন্তু যে খেলোয়াড়গুলা কেবল টেস্টেই খেলতেছে, তাদের ওই সময়টা থাকে। এমন না যে এখানে ১০-১৫টা খেলোয়াড় থাকে, এমন অনেক খেলোয়াড় আছে ভবিষ্যতে যাদের টেস্ট ম্যাচে সুযোগ আসবে। তাদের জন্য সুযোগ আছে স্পিনিং উইকেট বা ভালো উইকেটে খেলে অনুশীলন করে, ভালো প্রস্তুতি নিয়ে এখানে আসার।’ মিরপুরে চতুর্থ ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৪৪ রানেই অলআউট হয়ে যায়।

প্রথম ইনিংসে কিউইদের ৮ রানের লিড থাকায় তাদের সামনে ম্যাচের লক্ষ্য দাঁড়ায় ১৩৭ রানের। সেই রানেও সফরকারীদের প্রায় আটকে ফেলেছিলেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলামরা। তবে শেষ পর্যন্ত মিচের স্যান্টনার ও গ্লেন মিচেলের দারুণ জুটি কিউইদের ৪ উইকেটের জয় এনে দেয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...