| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, জেনেনিন বিস্তারিত-

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৭ ২১:১২:৩০
শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, জেনেনিন বিস্তারিত-

সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ প্রথম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) জেলার পরীক্ষা শুক্রবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ তথ্য জানান।

তিনি জানান, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় উপকরণ জেলায় পাঠানো হয়েছে। শাহ রেজওয়ান হায়াত বলেন, প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে। তিনি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এ বছর ০৩টি বিভাগের ১৮টি জেলায় (রংপুর ০৮ + বরিশাল ০৬ + সিলেট ০৪) পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি এবং কক্ষের সংখ্যা ৮১৮৬টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে 0255074969 নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...