| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাংলাদেশে আসছে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৫ ২১:৪৫:৩৫
এবার বাংলাদেশে আসছে আর্জেন্টিনা

আগামী বছর বাংলাদেশে আসবে আর্জেন্টিনা। যদিও সুনির্দিষ্ট নয়, আলোচনা অনেক দূর এগিয়েছে। তবে মেসি-ডি মারিয়া নন, দেশটির নারী দল। এদিকে নতুন বছরের শুরুতে সৌদি আরবের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ চূড়ান্ত করতে অপেক্ষা করছে ফুটবল অ্যাসোসিয়েশন। ইউরোপের দেশগুলোর কথাও ভাবা যাক।

মেসি-ডি মারিয়াদের নিয়ে চেষ্টা ছিল, নানা কারণে হয়নি। এবার নারী দলকে নিয়ে চমক দিতে চায় ফুটবল ফেডারেশন। আগামী বছর আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছে বাফুফে, আলোচনাও গড়িয়েছে অনেকদূর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, আর্জেন্টিনার সঙ্গে আমরা কথা বলতেছি। যদিও তারা আমাদের থেকে অনেক এগিয়ে। আমরা ভালো দলের সঙ্গে খেলতে চাচ্ছে। তাতে ওরা ওদের মান বুঝতে পারবে।

শুধু আর্জেন্টিনা নয়, বছরের শুরুতে এশিয়ার দেশ সৌদি আরবের সাথেও খেলা হতে পারে বাংলার নারীদের। সেটা অনেকটা নিশ্চিত। সম্ভাবনা দুটি অ্যাওয়ে ম্যাচের। তবে পরবর্তী ম্যাচের আগে নতুন কোচ পাচ্ছেন না সাবিনা-তহুরারা। যে আলোচনায় আছে পল স্মলির নামও। নতুন কোচ না আসা পর্যন্ত সাইফুল বারী টিটুই থাকবেন দায়িত্বে।

সিঙ্গাপুরের সাথে বড় দুই জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে মেয়েরা। মঙ্গলবারও অভিনন্দনের কেক এসেছে বাফুফে ভবনে। কেক কেটেই ১৫ দিনের ছুটিতে গেছে মেয়েরা। ফিরলে একাধিক প্রতিষ্ঠান থেকে মিলবে সংবর্ধনা, পুরস্কার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...