| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মিরপুর মাঠে নামার আগেই চরম দুঃসংবাদ টাইগার শিবিরে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৫ ১৪:৪০:৫৯
মিরপুর মাঠে নামার আগেই চরম দুঃসংবাদ টাইগার শিবিরে

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের চোখ সিরিজে। আগামীকাল (বুধবার) মিরপুর শের-ই-বাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। দ্বিতীয় টেস্টের আগে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। ওই অনুশীলনে ডান আঙুলে চোট পান টাইগার স্পিনার নাঈম হাসান।

মুকিদুল ইসলাম মুগ্ধের বলে বাঁ হাতের আঙুলে আঘাত পান নাঈম। পরে ফিজিও বায়েজীদ ইসলাম তাকে নেট থেকে সরিয়ে নেন। এ সময় নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে চোটের অবস্থা কতটা গুরুতর সেটি এখনো বিস্তারিত জানা যায়নি। শেষ পর্যন্ত যদি নাঈম ঢাকা টেস্টে খেলতে না পারেন, তাহলে দলের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।

আঙুলের চোটে চলমান সিরিজটিতে নেই অধিনায়ক সাকিব আল হাসান। নাঈমও যদি ছিটকে যায় তবে প্রথম টেস্টের নায়ক তাইজুলের সঙ্গে হাত ঘুরানোর জন্য নতুন কাউকে খুঁজতে হবে টাইগারদের। সিরিজের প্রথম টেস্টে বল হাতে তাইজুলকে দারুণ সঙ্গ দিয়েছেন নাঈম। দুই ইনিংস মিলে ৩ উইকেট নিলেও ভালোই চাপ তৈরি করেছিলেন তিনি।

নাঈমের বোলিং যে দলের জন্য ভীষণ কার্যকর ছিল তা এদিন সকালে সংবাদ সম্মেলনে জানান প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও। আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘সে এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। সে আত্মবিশ্বাস ও ছন্দ নিয়ে সিলেট টেস্টে খেলতে গিয়েছিল। ম্যাচেই তো তা দেখা গেছে। সে নিজের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছে। কখনো আক্রমণ করেছে, কখনো রান থামিয়েছে। ব্যাটসম্যানদের মনে অনেক দ্বিধা সৃষ্টি করেছে। কেইন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যানেরও তার বল খেলতে অস্বস্তি হয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...