| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সবার আগে বাশার নান্নুর কাছে যে জবাব চাইলো তদন্ত কমিটি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৩ ১৮:১১:৫০
সবার আগে বাশার নান্নুর কাছে যে জবাব চাইলো তদন্ত কমিটি

আইসিসি ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে থেকে শেষ করেছিল বাংলাদেশ। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে অন্য যেকোনো সময়ের চেয়ে এই দলটাকে এগিয়ে রেখেছিলেন অনেকেই।

অথচ প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেননি সাকিবরা। ভারত বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত ছিল টাইগারদের। আফগানিস্তানকে ব্যাটে-বলে রীতিমতো উড়িয়ে দিয়ে আসরে পা রাখে টাইগাররা।

কিন্তু এরপর যেন অথৈই সাগরে পড়ে যায় তারা! কিছুতেই কূল-কিনারা করতে পারছিল না। টানা ৬ হারে চোখে সর্ষে ফুল দেখছিলেন সাকিব-মুশফিকরা। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর বেশ সমালোচনা হয়েছে দল নিয়ে। সবমিলিয়ে ৯ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৭ হারে আটে থেকে আসর শেষ করে বাংলাদেশ।

বড় মঞ্চে সাকিবদের এমন পারফরম্যান্স হতাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। তাই আসর শেষে ব্যর্থতার কারণ খোঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বোর্ড। আজ রোববার (৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তদন্ত কমিটির কাজ। শুরুতে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্যদের তলব করা হয়েছে।

বোর্ডের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে আজ নির্বাচকদের নিয়ে বৈঠকে বসবে তদন্ত কমিটি।এরপর ধাপে ধাপে কোচ, অধিনায়ক সবার কাছ থেকেই ব্যাখা চাইবে তদন্ত কমিটি। ৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান।

তার মধ্যে এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...