| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জীবনের সবচেয়ে বড় শোক পেলেন পরীমণি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৬ ২৩:০১:০৪
জীবনের সবচেয়ে বড় শোক পেলেন পরীমণি

দুই দিন আগে (২৪ নভেম্বর) না ফেরার দেশে চলে যান জনপ্রিয় অভিনেত্রী পরীমনির নানা শামসুল হক গাজী। অভিনেত্রীর নানা গত ২৩ নভেম্বর রাত ২.১১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাতৃহীন অভিনেত্রী পরীমনি তার একমাত্র অভিভাবক নানা শামসুল হক গাজীকে হারিয়ে শোকাহত। ছোটবেলায় মাকে হারিয়েছেন। তারপর নানার বাসায় বড় হয়েছেন। রাজধানীর একটি বাসায় নানাকে নিয়েই থাকতেন তিনি। সুখে-দুঃখে বিভিন্ন সময় পাশে দেখা গেছে তাকে।

নানাকে হারিয়ে অনুভূতি প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমণি। শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। কালো পলিথিনে ঢাকা শামসুল হক গাজীর কবরের পাশে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

পরীমণি লিখেছেন, ‘এই কবর স্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি। আর এই যে আমার জানের মানুষটার (নানা) কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনোদিন।’

‘এই জীবনে আমার নানার মতো কেউ আমাকে ভালোবাসে নাই আর। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন, তারা সবাই জানেন এই মানুষটা আমার জন্য কী ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বট গাছ করে দিয়ে গেছে।’

পরীমণি আরও লিখেছেন, ‘এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন, এটা আমার নানুর দোয়া। কতো ভাগ্যে আমি আমার নানুর সঙ্গে তার শেষ কালেমা পড়তে পেরেছি। আহা নানু ভাই, কতো শান্তনায় রেখে গেল আমাকে। জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর…।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...