| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নৌকায় উঠতে ব্যার্থ মাহি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৬ ২১:৩০:১৫
নৌকায় উঠতে ব্যার্থ মাহি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি। এ আসন থেকে বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিকে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় বড়পর্দার এই নায়িকা। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন। আসন্ন এ নির্বাচনে প্রার্থী হতে চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে তিনি বলেছিলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র কিনেছি। আমি আশাবাদী আমাকে নমিনেশন দেয়া হবে।

তিনি আরও বলেছিলেন, আমাকে দলীয় মনোনয়ন দেয়া হবে। যদি মনোনয়ন পাই তাহলে নিজ এলাকার জন্য কাজ করব আমি। আমার যেহেতু কৃষি এলাকা, তাই কৃষি এবং নারী উন্নয়নে কাজ করব।

এছাড়াও এ নায়িকা বলেছিলেন, আমি যদি মনোনয়ন নাও পাই, তারপরও আমি আওয়ামী লীগের জন্য কাজ করব। দলকে জিতানোই মূল লক্ষ্য।

প্রসঙ্গত, এর আগে গত বছর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি। বিরোধী দল বিএনপি সংসদ থেকে পদত্যাগ করায় শূন্য হয় আসনটি। ওই আসনে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী। সেখানে গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...