| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে চলছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো, সরাসরি দেখবেন যেভাবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৪ ১৯:১৬:৪৮
মাঠে চলছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো, সরাসরি দেখবেন যেভাবে

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। টুর্নামেন্টে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এরপর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ১৬ রাউন্ডে ব্রাজিল ইকুয়েডরকে ৩-১ এবং আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ৫-০ গোলে হারিয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখন মুখোমুখি দুই দল।

চলমান যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জারকাটা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচটি টেলিভিশনে দেখানো হয় না। তাই ম্যাচটি দেখতে ফুটবলপ্রেমীদের অবশ্যই ফিফা প্লাস ওয়েবসাইটের সাহায্য নিতে হবে।

চলমান যুব বিশ্বকাপে গ্রুপ ‘সি’ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ৩ ম্যাচে দুই জয় আর এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ছিল তারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই এশিয়ার দল ইরানের কাছে হারের স্বাদ পায় নেইমারের উত্তরসূরিরা। এর পরের ম্যাচে নিজেদের আসল রূপ দেখায় তারা। ক্যালেডোনিয়াকে হারায় ৯-০ গোলে। আর শেষ ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে সেলেসাওরা।

অন্যদিকে, গ্রুপ ‘ডি’-তে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনার যুবারা। ৩ ম্যাচে দুই জয় আর এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই ছিল তারা।

উল্লেখ্য, দুদিন আগেই শেষ হয়েছে সিনিয়রদের সুপার ক্লাসিকো ম্যাচ। যেখানে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে। কিন্তু ম্যাচ ছাড়িয়ে সেখানে সংঘর্ষের মতো ঘটনা ঘটে। ইতোমধ্যে ফিফা ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্রাজিলের জন্য বড় শাস্তিই অপেক্ষা করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...