| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২১ ২০:৫৮:৩৬
বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা

তিন দিনের ব্যবধানে দুইবার মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামীকাল (২২ নভেম্বর) দুই দেশের জাতীয় দল ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দিন পরে দুই দেশ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ১৬ রাউন্ডে ভেনেজুয়েলাকে ৫-০ গোলে হারিয়েছে মেসির উত্তরসূরিরা। ক্লাউদিও এচেভেরি, সান্তিয়াগো লোপেজ এবং অগাস্টিন রবার্তো গোল করে জুনিয়র আলবিসেলেস্তেদের সহজ জয় এনে দেন।

রাউন্ড অফ ১৬-এ এই জয়ে ব্রাজিলের সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। আজ ম্যাচের শুরু থেকেই ফুটবলের চমৎকার উপহার দিয়েছে আর্জেন্টিনা। ইচভেরি-রবার্টোরা তাদের ঐতিহ্যগত দখল-ভিত্তিক ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলাফলও হাতে আসে। ১৫ মিনিটে আর্জেন্টিনার আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভেনিজুয়েলা। ফলে দলের ডিফেন্ডার বলবো ভিয়েরা নিজের জালে বল জালে (১-০)।

ম্যাচে এই ডেডলক ভাঙারই যেন দরকার ছিল আর্জেন্টিনার। বাকিটা সময় রীতিমতো আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে তারা। ২২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন সান্তিয়াগো লোপেজ। পরের গোলটা নতুন মেসি খেতাব পাওয়া ক্লদিও এচেভেরির। আগের ম্যাচে দুর্দান্ত গোলের পর এই ম্যাচেও স্কোরশিটে উঠল তার নাম। সম্ভাবনাময় এই কিশোরকে নিয়ে ইউরোপিয়ান স্কাউটদের কেন এত মাতামাতি, তাও টের পাওয়া গেল এদিন। ৩-০ গোলের লিডেই টানেলে ফেরে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা শুরু করে কিছুটা ধীরলয়ে। নির্ভার ফুটবলেও অবশ্য ছেড়ে দেননি ম্যাচের লাগাম। একাধিক বদলে এদিন বেঞ্চের শক্তিও খানিক পরখ করেছেন আর্জেন্টিনার কোচ।

ম্যাচের ৬৭ মিনিটে আসে দলের চতুর্থ গোল। ভেনেজুয়েলা ডিফেন্ডার পাওলো ইবারার কড়া ট্যাকেলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ইবারাও দ্বিতীয় হলুদকার্ডে মাঠ ছাড়েন। স্পটকিকে নিজের প্রথম আর দলের চতুর্থ গোল করেন রবার্তো।

আর ম্যাচের ৭৮ মিনিটে ৫ম গোল করে ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটাও ঠুকে দেন এই স্ট্রাইকার। এই গোলের সুবাদে চলতি আসরে প্রথম খেলোয়াড় হিসেবে রবার্তো পাঁচ গোল করলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...