| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সুখবরে তামিম ইকবালের পরিবারে বইছে খুশির বন্যা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২১ ১৫:১৫:৫৩
সুখবরে তামিম ইকবালের পরিবারে বইছে খুশির বন্যা

আবারও পুরনো অবস্থানে ফিরেছেন নাফিস ইকবাল। বিশ্বকাপের প্রাক্কালে বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে যথারীতি টাইগারদের টিম ম্যানেজার হিসেবে দেখা যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাফীস নিজেই। তিনি জানান, বর্তমানে ঘরের মাঠে সিরিজের দায়িত্ব তার। ২৮শে নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ। আর সিরিজ শেষ হবে ১০ ডিসেম্বর। এরপর নিউজিল্যান্ডে ফিরে যাবে বাংলাদেশ। তবে তিনি এখানে থাকবেন কি না তা নিশ্চিত করেননি।

বরাবরের মতোই সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিয়ে বিসিবিতে নাটকীয়তা ছিল। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। একই দিনে বরখাস্ত করা হয় দলের ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে। নাফিস ইকবাল হলেন তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক।

ভারত বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার হিসেবে নাফিস ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন রবিদ ইমাম। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

নিজের পদ হারানো নিয়ে ফেসবুকে সে সময় ইঙ্গিতপূর্ণ এক পোস্ট করেছিলেন নাফিস। তিনি লেখেন, ‘নীরবতা মানে শূন্যতা নয়। নীরবতাতেই কখনও কখনও সব উত্তর থাকে। আল্লাহ’র পরীক্ষার সর্বোচ্চ সাড়া দেওয়া যায় ধৈর্যের মাধ্যমে। আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি। আবারও পুরনো পদে ফিরলেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...