| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ ফাইনালের জার্সি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২০ ২২:০১:০৬
নিলামে উঠছে মেসির বিশ্বকাপ ফাইনালের জার্সি

কাতারে লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার সম্পূর্ণ হয়েছে। ক্লাব ক্যারিয়ারে অনন্য মেসি গত বছর কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন। বিশ্বকাপ ফাইনালে মেসির পরা শার্টটি নিলামে উঠছে।

শুধু ফাইনালেই নয়, বিশ্বকাপেও তার পরা সাতটি শার্টের ছয়টিই নিলামে উঠছে। নিলাম হবে নিউইয়র্কে। নিলামের আয়োজন করেছে সোথবি।

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে, নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে এবং গ্রুপের তিনটি ম্যাচের দুটিতে মেসির পরা শার্টটি।

বিশ্বকাপে ফাইনালসহ সাত গোল করে গোল্ডেন বল জেতা মেসির ফাইনালের ওই জার্সির দাম ১০ মিলিয়ন ডলার বা ১১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি। এর আগে মাইকেল জর্ডানের ১৯৯৮ এনবিএ’র আইকনিক শিকাগো বুলসের জার্সি রেকর্ড ১০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

মেসির জার্সি বিক্রির অর্থের একটি অংশ চ্যারিটি ফান্ডে অনুদান হিসেবে দেওয়া হবে। মেসির জার্সির নিলাম নিয়ে সোথবি বলেছে, ‘২০২২ বিশ্বকাপে পরা মেসির জার্সিগুলো উত্তরাধিকারের নিদর্শন। যা ফুটবলের প্রতি ভালোবাসা, পরিশ্রমের বার্তা বহন করে। এটি শুধু একটি বিশ্বকাপ জয় জয়, বরং বেশি কিছু। আগামী দিনে তার ওই জার্সি শ্রেষ্ঠত্ব বহন করবে।’

এর আগেও মেসির জার্সি নিলামে উঠেছে। ২০১৭ সালে তার বার্সার একটি জার্সি নিলামে ওঠে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় শেষ সময়ে গোল করে দলকে জেতানো যে জার্সি প্রায় সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হয়েছিল। এছাড়া ডিয়াগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের হ্যান্ড অব গড জার্সি গত বছর বিক্রি হয়েছে ৯ মিলিয়ন ডলার বা প্রায় ১০০ কোটি টাকায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...