| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরে হলুদ জার্সি পড়ে মাঠে নামছে ব্রাজিল, দেখবেন যেভাবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২০ ১৩:০৩:০০
দুপুরে হলুদ জার্সি পড়ে মাঠে নামছে ব্রাজিল, দেখবেন যেভাবে

আজ (২০ নভেম্বর) ইন্দোনেশিয়ায় অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলাদা ম্যাচে মাঠে নামছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল। আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সেলেসাওদের প্রতিপক্ষ ইকুয়েডর।

বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ব্রাজিল। ইরানের কাছে ৩-২ গোলে হেরেছে তারা। তবে পরের দুই ম্যাচেই নকআউট পর্ব নিশ্চিত করে দলটি।

ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ নভেম্বর) গ্রুপ সি-এর অন্য ম্যাচে নিউ ক্যালেডোনিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে প্রতিপক্ষের জালে নয় গোল করে তারা। জবাবে নিউ ক্যালেডোনিয়া কোনো গোল পায়নি। শেষ পর্যন্ত ৯-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের উত্তরসূরিরা।

এ পর্যন্ত চারবার বয়সভিত্তিক টুর্নামেন্ট জিতেছে সেলেসাওরা।

দেখবেন যেভাবে : কোনো চ্যানেলে ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখাবে না। তবে অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে। ফিফা প্লাস ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...