| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে গতকাল উরুগুয়ের মুখমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৬ ১৮:৪৫:০৬
যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে গতকাল উরুগুয়ের মুখমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা

কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর আর্জেন্টিনাকে আর কেউ হারাতে পারেনি। লিওনেল স্কালোনির দল তাদের প্রথম চারটি বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিটি ম্যাচ জিতেছে। তবে কাল বাছাইপর্বে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন লিওনেল মেসি-জুলিয়ান আলভারেজরা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬ টায় ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে। কোয়ালিফাইং রাউন্ডে এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তেরা।

লা বোম্বানেরাতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচের জন্য আর্জেন্টিনার একাদশে বেশ কিছু পরিবর্তন হতে পারে। ইনজুরির কারণে সর্বশেষ ফিফা উইন্ডোতে পেরুর বিপক্ষে খেললেও প্যারাগুয়ের বিপক্ষে খেলা হয়নি দলের শীর্ষ তারকা লিওনেল মেসি। উরুগুয়ের বিপক্ষে তার শুরুটা প্রায় নিশ্চিত।

মেসিকে শুরু থেকে পেলেও অ্যাঞ্জেল ডি মারিয়াকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। ডান পায়ের ইনজুরির কারণে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারেননি এই বেনফিকা তারকা। তার জায়গায় দেখা যেতে পারে নিকো গঞ্জালেসকে। তবে ম্যাচে বদলি হিসেবে গেমটাইম পেতে পারেন ডি মারিয়া। স্ট্রাইকার হিসেবে এই ম্যাচেও হুলিয়ান আলভারেজের শুরু করার সম্ভাবনা বেশি।

উরুগুয়ের শারীরিক ফুটবলের বিপক্ষে আর্জেন্টিনা মোটামুটি পেরুর বিপক্ষে খেলা দলটিকেই খেলাবে। মিডফিল্ডে রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে জুটি গাড়তে পারেন এনজো ফার্নান্দেজ।

রক্ষণভাগে নিকোলাস ওতামেন্ডি-ক্রিস্তিয়ান রোমেরো জুটিকেই দেখা যেতে পারে। তাদের দুপাশে নাহুয়েল মলিনা ও নিকলাস ট্যাগলিয়াফিকো উইংব্যাক হিসেবে থাকতে পারেন। গোলবারের নিচে এমি মার্টিনেজের জায়গা পাকা বলা যায়।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ: এমি মার্টিনেজ; ক্রিস্টিয়ান রোমেরো, নিকলাস ওতামেন্ডি, নাহুয়েল মলিনা, নিকলাস ট্যাগলিয়াফিকো; এনজো ফার্নানেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...