| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইতিহাসের সবোর্চ্চ বিপর্যয়ে ব্রাজিল, গ্রুপ পর্ব জয় নিয়ে শঙ্কা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৩ ১০:১৫:৪৭
ইতিহাসের সবোর্চ্চ  বিপর্যয়ে ব্রাজিল, গ্রুপ পর্ব জয় নিয়ে শঙ্কা

কাতার বিশ্বকাপের পর থেকে ভালো সময় যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করার পর উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি মাসে কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হবে সেলেসাওদের। তবে তাদের সবচেয়ে বড় চিন্তা ফুটবলারদের চোট।

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে সাত মাসের মধ্যে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয়েছে নেইমার জুনিয়রকে। তাই দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। নেইমারের পর এবার ইনজুরির তালিকায় যোগ দিয়েছেন কাসেমিরো।

নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইনজুরির কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন কাসেমিরো। প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে আসন্ন ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ক্লাবের কোচ এরিক টেন হাগ। তাই জাতীয় দলের আগামী দুই ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

গত বুধবার লিগ কাপে শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে ছিলেন কাসেমিরো। বিরতিতে সোফিয়ান আমরাবাতের স্থলাভিষিক্ত হন এরিক টেন হাগ। ইউনাইটেড ম্যাচ হেরেছে ৩-০ গোলে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেন হাগের পক্ষ থেকে কাসেমিরোর চোটের কথা ঘোষণা করা হয়। তবে মাঝমাঠের অভিজ্ঞ খেলোয়াড়ের ইনজুরির ধরন নিয়ে কিছু বলেননি ডাচ কোচ, 'বিরতির ঠিক আগে চোট পেয়েছিলেন তিনি। এ কারণে তাকে সরাতে হয়েছে। আমাদের ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে, কিন্তু আমি মনে করি শনিবারের (ফুলহ্যাম ম্যাচ) জন্য সে নিশ্চিতভাবে ছিটকে গেছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...