| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত বধ করতে গিয়ে চরম বিপদে শ্রীলঙ্কা, দেখে নিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০২ ২০:১৯:১৮
ভারত বধ করতে গিয়ে চরম বিপদে শ্রীলঙ্কা, দেখে নিন সর্বশেষ স্কোর

ভারতে বিশ্বকাপ ইতিমধ্যেই পুরোদমে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবে ১০টি দল। এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে তাদের এখনো দুটি খেলা বাকি। বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো এখন লড়ছে সেমিফাইনালে। তবে পয়েন্টের জন্য ভারতের লড়াই শীর্ষস্থান দখলের।

ভারত তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১০ রানে হারিয়ে এই বিশ্বকাপে একটি বড় জয় পেয়েছে এবং বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে পরাজিত করার পর, ভারতীয় দল ছয় ম্যাচের মধ্যে ছয়টি জিতে কিছুক্ষণের জন্য টেবিলের শীর্ষে রয়েছে। এটি প্রায় সেমিফাইনালের পথ তৈরি করে।

আজ শ্রীলঙ্কা হারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পাবে ভারত। একই সঙ্গে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে স্বাগতিকরা। এমন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করবে রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এখন ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ভারত। লঙ্কানরা হারলে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। আর ১৪ পয়েন্ট নিয়ে আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠবে স্বাগতিকরা।

এই রিপোর্ট লেখার সময় সর্বশেষ স্কোর, ভারত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করেছে। কোহলি ৯৪ বলে ৮৮ রান করে মাদুশঙ্করের বলে আউট হন। ৩৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১ রান করেছে।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ: পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুশান হেমান্থা, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশমান্থ চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...