| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাংলাদেশকে মেলাতে হবে যেসকল সমীকরণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০২ ১১:১৩:৫৯
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাংলাদেশকে মেলাতে হবে যেসকল  সমীকরণ

বাংলাদেশের স্বপ্ন ছিল বিশ্বকাপের সেমিফাইনালে খেলার। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে মৌসুম শুরু করে জয়ের ছন্দ ধরে রাখতে পারেনি সাকিবের বাহিনী। টানা ছয় ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে প্রথম ছিটকে যায় টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা নিয়েও দেখা দিয়েছে সংশয়।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এতে খেলতে পারবে কি না তা এখন চরম অনিশ্চিত। ২০২১ সাল থেকে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম সংশোধন করেছে। আর এই ওয়ানডে টুর্নামেন্টটি সেই বছর থেকে নতুন ফরম্যাট অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগে, আইসিসি প্রতিটি অংশগ্রহণকারী দলকে জানিয়েছিল যে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ সাতটি দল এবং আয়োজক দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জন করবে। এবারের আয়োজক দেশ পাকিস্তান যদি শীর্ষ সাতে থাকে, তাহলে পয়েন্ট টেবিলের অষ্টম দলটি সেই সুযোগ পাবে।

চলমান বিশ্বকাপে ৭ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের এখনো দুটি ম্যাচ বাকি। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাকি দুটি ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা সম্ভব বাংলাদেশের পক্ষে।

যদিও এই দুই ম্যাচে জিতলেই মেলাতে হয় নানা সমীকরণ। তার মানে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য পরের দুই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের। একই সময়ে, নেট রান রেটের দিকে অতিরিক্ত মনোযোগ দিতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...