| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পথের কাঁটা কোন দুটি দেশ? বললেন সৌরভ গাঙ্গুলী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৯ ১২:২৬:০০
ভারতের পথের কাঁটা কোন দুটি দেশ? বললেন সৌরভ গাঙ্গুলী

বিশ্বকাপে এখনও অপরাজিত ভারত। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। সেমিফাইনাল নিশ্চিত করেই আজ মাঠে নামছে রোহিত শর্মার দল। কিন্তু এই মুহূর্তে দুই দলের বিরুদ্ধে রোহিত শর্মাকে সতর্ক করছেন সৌরভ গাঙ্গুলী। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআই সভাপতির মতে, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে সতর্ক থাকতে হবে।

ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন সৌরভ বলেছিলেন, 'ভারতের সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তারা খুব ভালো ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও বেশ ভালো ছন্দে আছে।

কিন্তু একটি দলের খেলা দেখে হতাশ সৌরভ। তারা ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা তাকে অবাক করেছে। সৌরভ বলেন, 'আমি কখনো ভাবিনি যে ইংল্যান্ড এভাবে খেলবে। কিন্তু সেটা আবার ক্রিকেট। আগে থেকে কিছু বলা যাচ্ছে না। প্রথমে সেমিফাইনালে পৌঁছানোর লক্ষ্য নিয়ে রোহিতকে খেলার পরামর্শ দেন সৌরভ। তিনি বলেন, "এখনই বিশ্বকাপ জেতার কথা ভাববেন না। প্রথমে আমাদের সেমিফাইনালে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোতে হবে। এর পর চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে হবে।"

সৌরভ যে দুটি দলের উল্লেখ করেছেন, তার মধ্যে ভারত ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। সৌরভ ভালো খেলা দেখার আশা করছেন। তবে তিনি সাফ জানিয়ে দেন যে তার কাছে কোনো অতিরিক্ত টিকিট নেই। সৌরভ বলেন, 'ইডেনে ভারতের ম্যাচ ঘিরে সবসময় উত্তেজনা থাকে। এটা সৌভাগ্যের বিষয় যে আমি এখন বোর্ডের সভাপতি পদে নেই। আমার কাছে কোনো অতিরিক্ত টিকিট নেই।'

রবিবার লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচ জিতলে রোহিত টানা ৬টি জয় নিয়ে সেমিফাইনালে উঠবেন। আপাতত সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...