| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভোরে মাঠে নামছে মেসি vs নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১২ ১৯:১৩:২৫
ভোরে মাঠে নামছে মেসি vs নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামীকাল সকালে মাঠে নামবে পরাক্রমশালী আর্জেন্টিনা ও ব্রাজিল। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল প্যান্টানাল এরেনায় প্রতিপক্ষ ভেনিজুয়েলাকে আতিথ্য দেবে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচটি শুরু হবে সকাল ৬টায়।

দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলার আগে দলে যোগ দেন মেসি। অনুশীলন শুরু করেন। ইনজুরি কাটিয়ে ইন্টার মিয়ামির হয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে এই তারকার পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘদিন ধরে পেশীর ইনজুরিতে ভুগছেন মেসি। 'লা পুলগা' মিয়ামির হয়ে শেষ ৭টি খেলার মধ্যে পাঁচটি খেলতে পারেনি। মেসি শেষবার এমএলএস-এ সিনসিনাটির বিপক্ষে ৩৫ মিনিট খেলেছিলেন।

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র আবারো বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন। এক কন্যা সন্তানের জনক নেইমার জুনিয়রও মাঠে ফিরতে চলেছেন। ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ বলেছেন, ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে দুই সেলেকাও তারকার গতিশীল জুটি দেখে তিনি রোমাঞ্চিত।

কোয়ালিফাইং রাউন্ডে টানা দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। গোল ব্যবধানে দুই পিছিয়ে আছে মেসির আর্জেন্টিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...