হঠাৎ ইসরায়েলে ফুটবল ম্যাচ বন্ধ করলো উয়েফা
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি হামলার কারণে ইসরায়েলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় এ অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব ফুটবল ম্যাচ স্থগিত করেছে উয়েফা।
উয়েফা রোববার (৮ অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, "ইসরায়েলের বর্তমান পরিস্থিতিতে সেখানে ফুটবল ম্যাচ আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়।" ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে, ম্যাচগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে পবিত্র আল-আকসা মসজিদ ও অবৈধ বসতিতে হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একযোগে রকেট হামলা চালায় হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের সংঘর্ষে নিহতের সংখ্যা ১,১১৩ এ পৌঁছেছে। হামাসের নজিরবিহীন হামলার কারণে ইসরাইল যুদ্ধ ঘোষণা করেছে। দেশটির কর্মকর্তারা রোববার রাত ১টা পর্যন্ত হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউরো ২০২৪ কোয়ালিফায়ারে ১০ অক্টোবর তেল আভিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরায়েল। উয়েফা বলেছে, "নিরাপত্তা পরিস্থিতির কারণে" ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এছাড়া ১৫ অক্টোবর প্রিস্টিনায় কসোভোর বিপক্ষে ইসরায়েলের ম্যাচ হবে। ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারে কিনা তা নিশ্চিত করতে আগামী কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, উয়েফা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে এবং নতুন সিদ্ধান্ত বা সময়সূচি ঘোষণার আগে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে।
২০২৪ ইউরো কোয়ালিফায়ার ছাড়াও, ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইপর্বের দুটি ম্যাচও স্থগিত করা হয়েছে। ১২ অক্টোবর ইসরাইল-এস্তোনিয়া এবং ১৭ অক্টোবর ইসরাইল-জার্মানি স্থগিত করা হয়েছে। ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্টও স্থগিত করা হয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
