| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচসেরা সিরাজ, টুর্নামেন্ট সেরা যাদব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১৭ ২২:২০:৫২
ম্যাচসেরা সিরাজ, টুর্নামেন্ট সেরা যাদব

এশিয়া কাপের ফাইনাল হলো একেবারেই অপ্রত্যাশিত। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ারসেরা বোলিং ভারতকে দিয়েছে সহজ এক জয়। তার রেকর্ডবুক তোলপাড় করে দেওয়া বোলিং ভারতকে এনে দিয়েছে এশিয়া কাপের ৮ম শিরোপা। টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ভারত আটকে দিয়েছে মাত্র ৫০ রানে। জবাবে ঈশান কিষাণ এবং শুভমান গিলের নিরবিচ্ছিন্ন জুটি ভারতকে দিয়েছে ১০ উইকেটের জয়।

২১ রানে ৬ উইকেট নিয়ে এশিয়া কাপেরই দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন সিরাজের। ম্যান অব দ্য ফাইনালও অবধারিতভাবে তিনিই।

তবে চমক এসেছে ম্যান অব দ্য সিরিজের ক্ষেত্রে। টুর্নামেন্টে ৯ উইকেট পাওয়া কুলদীপ যাদবকে দেওয়া হয়েছে এই পুরস্কার। সেরার দৌড়ে পেছনে ফেলেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল (৩০২) এবং সর্বোচ্চ উইকেট পাওয়া মাহিশা পাথিরানাকে (১১ উইকেট)।

কুলদীপের ৯ উইকেট এসেছে সুপার ফোরের দুই ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানের বিশাল জয়ে মুখ্য ভূমিকা রেখেছিল তার ৫ উইকেট। আর লঙ্কানদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পেয়েছিলেন ৪ উইকেট। নেপালের বিপক্ষে বল করলেও উইকেট পাওয়া হয়নি তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...