| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

যে কারণে ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিকের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১৪ ১৬:৩০:৩৩
যে কারণে ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিকের

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। সোমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার কলম্বোর উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল তার। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মুশফিকের খেলা হচ্ছে না। কেননা বিসিবি তার ছুটি বাড়িয়ে দিয়েছে।

এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টফি-তে।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আগামী শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি মুশফিক খেলবেন না। কারণ বোর্ড তাকে নবজাতক সন্তান ও পরিবারের সঙ্গে থাকার জন্য ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনও সুস্থ হয়নি। এই সময়ে মুশফিককে স্ত্রীর পাশে এবং তাদের সন্তানদের সঙ্গে থাকতে হবে। আমরা তার পরিস্থিতি বুঝতে পেরেছি এবং তাকে (ভারত) ম্যাচটি না খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মঙ্গলবার সুপার ফোরে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হেরেছে। এই হারেই এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে শেষ সম্ভাবনাটুকু ছিল সেটি শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ হবে স্রেফ নিয়মরক্ষার। ফলে মুশফিককে এই ম্যাচটি খেলানোর প্রয়োজন বোধ করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...