| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সালমান শাহ’র ভাইরাল ছবির পেছনের ঘটনা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ২৯ ২২:২১:৫০
সালমান শাহ’র ভাইরাল ছবির পেছনের ঘটনা

বাংলাদেশের প্রয়াত অভিনেতা সালমান শাহের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যদিও ছবিটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করেছেন রাজীব জাহান ফেরদৌস নামে একজন এআই প্রোমোটার ইঞ্জিনিয়ার। পেশায় তিনি বাটা শু এর জেনারেল ম্যানেজার।

প্রয়াত এই অভিনেতার ছবি ফেসবুকে পোস্ট করে রাজীব ক্যাপশনে লিখেছেন, "বাংলাদেশ প্রস্তুত হও।" ফ্যাশন আইকন সালমান শাহ আবার ফিরে আসছেন...' মুহূর্তেই তার পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। চার হাজার সাতশটি শেয়ারের পাশাপাশি, পোস্টটি ৪৫৩টি মন্তব্য পেয়েছে। মন্তব্যকারীদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন- কেন প্রস্তুতি নিতে বলা হলো? সালমান শাহকে ঘিরে কী ঘটতে যাচ্ছে?

প্রশ্নের উত্তর জানতে রাজিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসলে এআই ব্যবহার করে সালমান শাহ’র আরও ছবি আসবে। সেগুলো দেখার জন্যই সবাইকে প্রস্তুত হতে বলেছেন। কোনো সিনেমা, বিজ্ঞাপন বা অন্য কোনো কাজে ব্যবহারের কথা মাথায় রেখে এই ছবি তৈরি করেননি তিনি।

আসলে আগামী সেপ্টেম্বরে এই অভিনেতার জন্ম ও মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষেই সালমান শাহ’র ভক্তরা রাজিবকে ছবি বানাতে অনুরোধ করেছেন। পরে রোববার (২৭ আগস্ট) রাতে সালমান শাহ’র ছবি পোস্ট করে ব্যাপক সাড়া পান এই ছবির কারিগর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...