| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আল হিলালের চুক্তিতে নেইমারের যত শর্ত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ১৫ ১৫:২৬:৫৪
আল হিলালের চুক্তিতে নেইমারের যত শর্ত

শেষ বলে কিছু নেই—দলবদলের বিষয়ে এই বাক্য সব সময়ই বলা হয়। এ কারণেই নেইমারের আল হিলালে যাওয়ার বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। অবশ্য ইউরোপিয়ান সংবাদমাধ্যমের যা খবর, চুক্তির বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়েই গেছে। এখন শুধু নেইমারের সই করাটাই বাকি।

যেকোনো দলবদলেই সব বিষয়ে খুব গোপনীয়তা বজায় রেখেই এগোয় ক্লাব ও খেলোয়াড়। ট্রান্সফার ফি কত, খেলোয়াড়টির বেতন কত হবে আর চুক্তিতে কী কী শর্ত আছে—এগুলো সাধারণত বাইরে প্রকাশ করে না কোনো পক্ষই।

তবে ক্লাব ও খেলোয়াড়ের বিভিন্ন সূত্র মারফত কিছু কিছু খবর পেয়েই যায় সংবাদমাধ্যম। সেই খবর অনুযায়ী, আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি সই করা সময়ের ব্যাপার মাত্র। আল হিলাল ও পিএসজি সব বিষয়ে একমত হয়েছে।

আল হিলালের দেওয়া বেতনের প্রস্তাবে নেইমারও নাকি রাজি। আর নেইমারের দেওয়া ব্যক্তিগত শর্তেও রাজি আল হিলাল। ৩১ বছর বয়সী নেইমারের জন্য পিএসজিকে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফি দেবে সৌদি আরবের ক্লাবটি।

নেইমারের বেতন নিয়ে অবশ্য বিভিন্ন সংবাদমাধ্যম ভিন্ন ভিন্ন খবর দিচ্ছে। আগের দিন একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমারকে বছরে ৮ কোটি ইউরো বেতন দেবে আল হিলাল। এখন ফুটমেরকাতো নামের একটি অনলাইন পোর্টাল খবর দিয়েছে, নেইমারকে ২ বছরে ৩২ কোটি ইউরো দেবে তারা।

ফুটমেরকাতো একই সঙ্গে নেইমার আল হিলালকে চুক্তিতে কী কী ব্যক্তিগত শর্ত দিয়েছেন, সেটারও একটি তালিকা দিয়েছে। আল হিলালের কাছে নেইমার একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন। সেটাতে সৌদি আরবের ক্লাবটি রাজি হয়েছে।

এ ছাড়া নেইমারের চুক্তিতে আরেকটি শর্ত আছে। সেই শর্তে নেইমার বিয়ে করা ছাড়াই প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে পারবেন। দেশটির নিয়ম অনুযায়ী, বিয়ে করা ছাড়া কোনো যুগলের একসঙ্গে থাকার অনুমতি নেই। তবে আল নাসরে নাম লেখানো ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন আগেই।

এসব শর্তের বাইরে আর্থিক কিছু বিষয়ও আছে চুক্তিতে। এই যেমন আল হিলালের প্রতিটি ম্যাচ জয়ের পর ৮০ হাজার ইউরো করে বোনাস পাবেন নেইমার। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণাবিষয়ক প্রতিটি পোস্টের জন্য তিনি পাবেন ৫ লাখ ইউরো করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...