| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বলিউডে অভিষেক হচ্ছে সুপারস্টার শাকিব খানের

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২৭ ১৪:০২:৩৪
বলিউডে অভিষেক হচ্ছে সুপারস্টার শাকিব খানের

এই ঈদে মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার শাকিব খানের 'প্রিয়তমা'। মুক্তির পর নতুন গতি পেলেন শাকিব খান। 'প্রিয়তমা' ছবিটি শুধু দেশেই নয় বিদেশেও ভক্তদের আকৃষ্ট করছে। এবার শাকিবকে নিয়ে বলিউডে একটি ছবি তৈরি হতে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। শাকিবের বিপরীতে একাধিক বলিউড অভিনেত্রীর নাম উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে।

প্রথমে শোনা গিয়েছিল শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী শেহনাজ গিলকে। শেহনাজ ছাড়াও বলিউড অভিনেত্রী প্রাচি দেশাই, নেহা শর্মা এবং জারিন খানও অভিনয় করবেন বলে জানা গেছে।

জি-২৪ আওয়ারের খবর অনুযায়ী, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে শাকিবের। শোনা যাচ্ছে, যে নায়িকার সঙ্গে শাকিবের বলিউড যাত্রা হচ্ছে, তার সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই সিনেমার নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। আগামী সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু হতে যাচ্ছে শুটিং। টানা ৩৫ দিন চলবে সিনেমার দৃশ্য ধারণের কাজ। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে শাকিবের এ সিনেমা।

একটি এক্সক্লুসিভ সূত্রে জানা গেছে, জি-২৪ আওয়ার শাকিবের সিনেমার নাম দিয়েছে 'সাইকোপ্যাথ'। আরেকটি সূত্র জানায়, শাকিব খানের নতুন ছবির নাম দরদ”। তবে নাম যাই হোক না কেন, তাকে বলিউডে দেখার অপেক্ষায় রয়েছেন শাকিব খানের ভক্তরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...