| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের ছেলে হলে নাম রাখবেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২১ ১৩:৫৮:৪১
নেইমারের ছেলে হলে নাম রাখবেন মেসি

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের বন্ধুত্ব খুবই গভীর। কোপা আমেরিকার ফাইনাল শেষে মেসিকে জড়িয়ে নেইমারের কান্না কিংবা কাতার বিশ্বকাপ জয়ের পর মেসিকে পাঠানো শুভেচ্ছা বার্তা যেন এসবেরই প্রমাণ দেয়। তবে নেইমারের নতুন এক মন্তব্যে বন্ধুত্বের এসব দৃষ্টান্তকেও ছাপিয়ে গেছে।

গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে নেইমার জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি। বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির গর্ভে তাদের সন্তান পৃথিবীর মুখ দেখতে যাচ্ছেন। এরই মধ্যে ব্রাজিলের সংবাদমাধ্যম 'কেইজটিভি'র পক্ষ থেকে নেইমারকে জিজ্ঞেস করা হয়েছিল তার ছেলে হলে কী নাম রাখবেন? এক শব্দের উত্তরে সেলেসাও তারকা বলেছেন, ‘মেসি’।

নেইমারের বড় সন্তানের নাম দাভি লুক্কা। তার মায়ের পরিচয় কখনো জনসম্মুখে আনেননি তিনি। তবে বিয়ানকার্দির গর্ভে যে সন্তান আসছে, সেটা বেশ ঘটা করেই জানান নেইমার। বিয়ানকার্দি এক ভক্তের মন্তব্যের জবাবে জানিয়েছিলেন, নেইমারের অনুমান ছিল এই সন্তানও ছেলে হবে, বিয়ানকার্দির অনুমান ছিল মেয়ে সন্তানের।

গত জুনে যখন পরীক্ষা নিরীক্ষার পর সন্তানের লিঙ্গপরিচয় জানা গেল, বোঝা গেল বিয়ানকার্দির অনুমানই সঠিক। কিন্তু 'কেইজটিভি'র ইউটিউব ভিডিওতে যখন প্রশ্ন হলো, ‘ছেলে হলে তার নাম কী রাখতেন?’ এক মুহূর্তও না ভেবে নেইমার হেসে জবাব দিলেন, ‘মেসি!’

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় পাড়ি দেওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে বন্ধুত্বের শুরু নেইমারের। বার্সার হয়ে মাঠে দারুণ এক জুটি জমিয়ে তোলেন দুজনে। কিন্তু ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজি চলে গেলে সাময়িক ছেদ পড়ে দুজনের সম্পর্কে। অবশ্য শারীরিক দূরত্ব বাড়লেও দুজন মানসিকভাবে একে-অপরের কাছাকাছিই ছিলেন।

মাঝে মেসি একবার নেইমারকে বার্সায় ফেরানোর উদ্যোগও নিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। তবে মেসি না পারলেও নেইমার ঠিকই পেরেছেন দুজনকে ফের এক বিন্দুতে মেলাতে। ২০২১ সালে মেসিকে বাধ্য হয়ে বার্সা ছাড়তে হলে এগিয়ে আসে পিএসজি। আর মেসির জন্য প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়াটা সহজ করে দিয়েছিলেন নেইমারই।

এতদিন ফরাসি ক্লাব পিএসজিতে মেসি-নেইমার একসঙ্গে খেললেও আগামী মৌসুমে সেটি আর দেখা যাবে না। ইতোমধ্যেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ক্লাব ছাড়া নিয়েও সম্প্রতি ইতিবাচক মন্তব্য করেছেন নেইমার। সবমিলিয়ে, তারকা এই দুই ফুটবলারের বন্ধুত্ব যে গভীর সেটিই প্রমাণিত হচ্ছে বারবার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...