| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে সুখস্মৃতির চমক নিয়ে এবারে ওয়ানডে মিশনে টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৫ ১০:৫৩:১৩
যে সুখস্মৃতির চমক নিয়ে এবারে ওয়ানডে মিশনে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে এবারে ওয়ানডে মিশনে নামতে যাচ্ছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচের আগে কেমন হবে হাথুরুর সাজানো একাদশ সেটি নিয়ে চলে বেশ জল্পনা কল্পনা। যেহেতু ওয়ানডে বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়, সে কারণে এই সিরিজটি বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার যে শেষ সুযোগ, সেটি বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন বোধহয় হবে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখন অবধি প্রথম ছয় পজিশনে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। তামিম ইকবাল-লিটন দাস ওপেন করবেন। ওয়ান ডাউনে নামবেন নাজমুল হোসেন শান্ত। টু ডাউনে সাকিব আল হাসান। এরপর তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম।

তবে পরিবর্তন আসতে পারে নাম্বার সেভেনে। এই পজিশনে হেড কোচ হাথুরুসিংহে বাজিয়ে দেখতে পারেন আফিফ হোসেনকে। সেই প্রেক্ষিতে একধাপ নেমে ব্যাটিং করতে হবে মেহেদী হাসান মিরাজকে।

আয়ারল্যান্ড সিরিজে এক বোলার বেশি নিয়ে খেলাড় ফর্মুলা থেকে বেরিয়ে আসছেন কোচ। আফগানদের বিপক্ষে সেই আগের ফরম্যাটেই ফিরে যাচ্ছেন তিনি। যে কারণে পেস বোলিং ইউনিট সামলানোর দায়িত্ব পড়বে তিন পেসারের ওপর।

পেস ইউনিটের কাণ্ডারি তাসকিন আহমেদকে অনুশীলনে দেখা গেছে কিছুটা অস্বস্তিতে ভুগতে। ম্যাচের আগ পর্যন্ত তিনি যদি ফিট না হন তাহলে তার পরিবর্তে একাদশে দেখা যাবে এবাদত হোসেনকে। এছাড়া সঙ্গী হিসেবে থাকবেন হাসান মাহমুদ। আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো আছেনই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ/এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...