| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজ রাতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২০ ১৫:৫০:৪৮
আজ রাতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল

প্রথম প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল শিবিরে। দুই ম্যাচ আর ৬ মাস পর জয় বলে কথা। তিন দিনের ব্যবধানে আবারও আফ্রিকান প্রতিপক্ষ পাচ্ছে ব্রাজিল। বার্সেলোনার পর লিসবনে এবার সেলেসাওদের পরীক্ষার নাম সাদিও মানের সেনেগাল।

তবে এ ম্যাচে ভিনি-রদ্রিগো জুটির রসায়ন থেকে বঞ্চিত হতে পারেন দর্শকরা। হাঁটুর ইনজুরিতে সোমবার অনুশীলন মিস করেছেন ব্রাজিলিয়ান নাম্বার ইলাভেন রদ্রিগো। শেষ পর্যন্ত রিয়াল তারকা ফিট না হলে তার জায়গা নিতে পারেন ২৬ বছর বয়সি জেনিথ সেন্ট পিটার্সবার্গ উইঙ্গার ম্যালকম।

যদিও ম্যাচ নয়, সংবাদ সম্মেলনে ব্রাজিল দলকে বেশি কথা বলতে হয়েছে সম্ভাব্য নতুন কোচ আনচেলত্তিকে নিয়ে।

ব্রাজিলের অন্তর্বর্তী কোচ র‍্যামন মেনেজেস বলেন, জানতাম অবধারিতভাবে প্রশ্নটা আসবে। কিন্তু আমি আমার দল নিয়ে মনযোগি। আসলে এ নিয়ে কথা বলার আমি কেউ নই। সিবিএফ প্রেসিডেন্টই ভালো বলতে পারবে। আপাতত খেলাটা খেলতে দিন।

ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকেতা বলেন, নতুন কোচের ইস্যুটি দলে কোন প্রভাব ফেলছে না। এটা সত্যি সম্ভাব্য কোচ নিয়ে নিজেদের মধ্যে কথা হয়। তবে নিজেদের কাজের ব্যাপারে আমরা সচেতন।

ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আফ্রিকার সেরা সেনেগাল। যদিও শনিবার তাদের ১-১ গোলে রুখে দিয়েছিলো বেনিন। তবে প্রীতি ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে সম্প্রীতির বার্তা কোচ সিসের কন্ঠে।

সেনেগাল কোচ অ্যালিউ সিসে বলেন, একুশ শতকে এমন বর্ণবাদী আচরণ সত্যি দুঃখজনক। তবে আমরা জানি, আমরা কে? কোথা থেকে এসেছি। স্টেডিয়ামে আসা পুরো ৪০ হাজার দর্শকও যদি আমাকে উদ্দেশ্য করে বানর বলে তাতে আমার কিছু যায় আসে না। কালো হয়ে আমি গর্বিত।

সবশেষ ২০১৯ সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল সেবারের প্রীতি ম্যাচ।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশঃ

অ্যালিসন, ভ্যান্ডারসন, মারকুইনহোস, মিলিতাও, লুকাস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, পাকুয়েতা, রদ্রিগো/ম্যালকম, রিচার্লিসন ও ভিনিসিয়ুস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...