| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবারও আর্জেন্টিনার বিশাল জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৯ ২২:৫৯:২১
আবারও আর্জেন্টিনার বিশাল জয়

সোমবার (১৯ জুন) জাকার্তার গেলেরো বাং কার্নো স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলের শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে লে আলবিসেলেস্তেরা। ম্যাচে আর্জেন্টাইনদের হয়ে গোলের দেখা পেয়েছেন লিয়ান্দ্রো পারদেস ও ক্রিস্টিয়ানো রোমেরো।

এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে দুর্দান্ত এক গোলও করেছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাওয়া মেসি। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে এই তারকাকে ছুটি দেন কোচ লিওনেল স্কালোনি।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে স্বাগতিকদের রক্ষণ দেওয়াল ভেদ করতে পারছিলেন না আর্জেন্টাইনরা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পেয়ে হতাশ হন জুলিয়ান আলভারেজরা।

তবে ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করে বিশ্বজয়ীদের লিড এনে দেন লিয়ান্দ্রো পারদেস। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের নেওয়া মাঝমাঠ থেকে নেওয়া বুলেট গতির শটে বল সহজেই জড়িয়ে যায় জালে।

এই গোল নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দ্বিতীয় গোল পায় সফরকারীরা। এবার গোল করেন টটেনহ্যামে খেলা আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। ওই গোলেই সহজে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

আর্জেন্টিনার জয় অবশ্য বড় হতে পারতো। ৭৪ শতাংশ বল পায়ে নিয়ে গোল মুখে সাতটি ও লক্ষ্যভ্রষ্ট আটটি শট নিয়েছে দলটি। কিন্তু হুলিয়ান আলভারেজ কিংবা অভিষেক হওয়া ফাকুন্দে বুওনানোতে গোল করতে পারেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...