| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

৩৯ বছর পর টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটালেন এই তিন তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৪ ১৬:২৫:৪৮
৩৯ বছর পর টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটালেন এই তিন তারকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১২১ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। ৭৬ রানে ৩ উইকেট পরার পর হেডের সঙ্গে গড়েছেন ২৮৫ রানের দুর্দান্ত এক জুটি। এমন পারফরম্যান্সের সুবাদে টেস্ট র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন স্মিথ।

৮৮৫ পয়েন্ট নিয়ে তিন থেকে দুুইয়ে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এদিকে স্মিথের সঙ্গে জুটি গড়ে ১৭৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেছেন হেড। এমন ইনিংসে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিনধাপ উন্নতি হয়েছে বাঁহাতি এই ব্যাটার।

তাতে হেডের বর্তমান অবস্থান টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে। ফলে প্রায় ৩৯ বছর পর একই দেশের তিন ব্যাটার র‌্যাঙ্কিংয়ের সেরা তিনে জায়গা করে নিলো। সবশেষ ১৯৮৪ সালের ডিসেম্বরে এমন কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার।

সেবার ৮১০ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে ছিলেন গর্ডন গ্রিনিজ। দুইয়ে থাকে ক্লাইভ লয়েডের পয়েন্ট ছিল ৭৮৭ আর ৭৭৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ছিলেন ল্যারি গোমেজ। এদিকে প্রথম ইনিংসে ৪৮ আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৩ রান করা অ্যালেক্স ক্যারিরও উন্নতি হয়েছে।

১১ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটার আছেন ৩৬ নম্বরে। ভারতের ব্যাটারদের মাঝে সবার উপরে থাকা রিষভ পান্ত আছেন ১০ নম্বরে। এ ছাড়া রোহিত শর্মা ১২ আর বিরাট কোহলি বর্তমানে আছেন ১৩ নম্বরে।

বোলারদের মাঝে উন্নতি হয়েছে স্পিনার নাথান লায়নের। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুই ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। এমন পারফরম্যান্সে দুই ধাপ এগিয়ে ওলি রবিনসনের সঙ্গে যৌথভাবে ছয় নম্বরে আছেন লায়ন।

দারুণ বোলিং করা স্কট বোল্যান্ড পাঁচ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন। ৫ উইকেট নিয়ে চার ধাপ এগিয়েছেন মোহাম্মদ সিরাজ। একাদশে না থাকলেও টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডারদের মাঝে সবার উপরে রবীন্দ্র জাদেজা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...