| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জয়ের দুর্দান্ত হাফসেঞ্চুরি-সেঞ্চুরির পথে শান্ত, দেখুন বাংলাদেশের সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৪ ১৩:৪৫:৩৮
জয়ের দুর্দান্ত হাফসেঞ্চুরি-সেঞ্চুরির পথে শান্ত, দেখুন বাংলাদেশের সর্বশেষ স্কোর

এই দুই ব্যাটারের মধ্যে কিছুটা আগ্রাসী মেজাজে ব্যাট করছেন শান্ত। বাহারি সব শটে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তার মাইলফলক স্পর্শের পর দলীয় এক শ ছাড়িয়ে লাঞ্চ বিরতিতে গেছে লিটন দাসের দল। তবে এই পরতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ শান্তর রান ১০৮ বলে ৯৭ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান। দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়ে ফেলেছেন এই দুই ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ৯৮ রানে ব্যাট করছেন। আর মাহমুদুল হাসান জয় আছেন ৬০ রানে।

বুধবার (১৪ জুন) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে ম্যাচে ফেরা জাকির হাসান।

আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েই উইকেটরক্ষকের তালুবন্দি হন জাকির। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। জাকির ফিরে গেছেন মাত্র ১ রান করে। সেখান থেকে ওপেনার জয়কে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই চালিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

অনেকটা ওয়ানডে মেজাজেই ব্যাট করে মাত্র ৫৮ বলেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করেছেন তিনি। ইনিংসে এখন পর্যন্ত তিনি মেরেছেন ১১টি চার। তার ঠিক বিপরীত মেজাজে ব্যাট করে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন জয়। এই দুজনের জুটিতে শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকে যাচ্ছে টাইগাররা।

শান্তর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন ওপেনার জয়। তিনিও ৭০ বলে ৬ বাউন্ডারিতে ৩৮ রানে অপরাজিত আছেন। আরেক প্রান্তে থাকা শান্তর রান ৭৬ বলে ৬৪ রান। ১ উইকেটে ১১৬ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করবেন তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...