বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের আম্পায়ারদের নাম ঘোষণা
আগামী ১৪ জুন থেকে অনুষ্ঠেয় এ টেস্ট পরিচালনা করবেন পল রাইফেল ও ক্রিস ব্রাউন। অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন তারা। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে রাইফেল নিজের ৬২তম ও ক্রিস ব্রাউন পঞ্চম টেস্ট পরিচালনা করবেন।
এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে টিভি আম্পায়ার বা তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক। অন্যদিকে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এ ছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ক্রিস ব্রড।
ঢাকা টেস্টের পর বাকিরা ফিরে গেলেও সীমিত ওভারের সিরিজে আবারও ফিরবেন হোল্ডস্টোক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার সঙ্গে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ। এ ছাড়া এই দুই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জাভাগাল শ্রীনাথ।
তাদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের তিন আম্পায়ার। তবে তাদের নাম এখনও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- এসএসসি ২০২৭: টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
- নতুন পে-স্কেলে পেনশনারদের কতটা সুবিধা বাড়বে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার ঘোষণা
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- ২০২৭ সালের রমজান কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
