| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রমান হল মেসিকে আর্জেন্টিনার থেকে বাংলাদেশীরা বেশি ভালবাসে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১১ ১১:০৪:৩৯
প্রমান হল মেসিকে আর্জেন্টিনার থেকে বাংলাদেশীরা বেশি ভালবাসে

তবে মেসির আগে বাংলাদেশের মানুষ ম্যারাডোনা–প্রীতি থেকে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু কাতার বিশ্বকাপে অতীতের সেই উত্তাপকেও ছাড়িয়ে গেছেন বাংলার আর্জেন্টাইন অসংখ্য ভক্ত সমর্থকরা। আর এর কারণ ওই একটাই, মেসি।

ইউরোপের ফুটবলের পাট চুকিয়ে মেসি গত বুধবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন। এরপরই ইন্টার মায়ামির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে।

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের মায়ামিতে যোগদানের পর থেকেই গুগলে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাবটিকে খোঁজা শুরু করেছেন সারা বিশ্বের মেসি–সমর্থকেরা। যার মধ্যে গত ৭ দিনে গুগলে সবচেয়ে বেশি মায়ামিকে খোঁজা হয়েছে বাংলাদেশ থেকেই।

গুগলে এই খোঁজার দিক থেকে মেসির নিজের দেশ আর্জেন্টিনার চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। কেউ কেউ বলতে পারেন, বাংলাদেশের জনসংখ্যা আর্জেন্টিনার চেয়ে বেশি ১৪ কোটি। সেই বিবেচনায় এটাই তো হওয়ার কথা।

মূলত গুগল ট্রেন্ডে কোনো ওয়েব সার্চের সর্বোচ্চ জনপ্রিয়তার মানদণ্ড হচ্ছে ১০০। বাংলাদেশ এখানে পেয়েছে পূর্ণ শতভাগ। এই তালিকায় দুইয়ে থাকা আর্জেন্টিনা পেয়েছে ৮৪। গুগল ট্রেন্ডের এই তালিকায় পরের নামটা নেপালের, তারা পেয়েছে ৮২।

এরপর সেরা দশে আছে যথাক্রমে হাইতি, আইভরি কোস্ট, ইরাক, ইয়েমেন, কঙ্গো, হন্ডুরাস, নিকারাগুয়া। এছাড়া মেসিকে নিজেদের লিগে নিতে চাওয়া সৌদি আরব আছে এই তালিকার ১৪ নম্বর স্থানে।

যুক্তরাষ্ট্র আছে ৫১ নম্বরে। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ নিজেদের দেশের ক্লাব সম্পর্কে যুক্তরাষ্ট্রের মানুষের ভালোই জানাশোনা থাকার কথা। তা ইন্টার মায়ামি ক্লাব হিসেবে যতই নতুন হোক না কেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...