আবারও উইকেট তুলে নিল ভারত, দেখুন সর্বশেষ স্কোর
দীর্ঘ ১০ বছর আইসিসির কোন আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার সুযোগ এসেছে ভারতের সামনে। এদিকে অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবেনা। আর কিছুক্ষন বাদেই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ৫ দিন ধরে চলবে এই ম্যাচ। দুই দল খুব দারুন ফর্মে আছে। তবে পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া এবং তার পরেই ভারত। ম্যাচ শুরুর আগে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে্ ভারতের অধিনাতক রোহিত শর্মা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর
প্রথম দিনঃ অস্ট্রেলিয়া ৩২৭/৩; ওভারঃ ৮৫
দ্বিতীয় দিনঃ অস্ট্রেলিয়া ৪৬৯ রানে অলআউট হয়ে যায়। এর পরে ব্যাট করতে নামে ভারত। ভারত ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেন। ভারত এখনও ৩১৮ রান পিছিয়ে।
তৃতীয় দিনঃ তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ভারত ১০ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেন। এই সময় ১৭৩ রান পিছিয়ে থাকে। ভারত অলআউট হাওয়ার পরে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেন। ভারতেরর সামনে লিড দাঁড়ায় ২৯৩ রান।
ডেভিড ওয়ার্নারকে অউট করলেন সিরাজঃ
৩.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ডেভিড ওয়ার্নার। ৮ বলে ১ রান করেন তিনি। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ রানের মাথায় ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২ রান।
খোয়াজাকে ফেরালেন উমেশঃ
১৪.১ ওভারে উমেশ যাদবের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন উসমান খোয়াজা। ৩৯ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ২টি চার। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। তিনি মাঠে নেমেই ৩ রানে খাতা খোলেন। ওভারের তৃতীয় বলে চার মারেন ল্যাবুশান। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৩১ রান। ১২ রানে ব্যাট করছেন ল্যাবুশান। অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ২০৪ রানের।
৩৪তম ওভারে দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৩ উইকেটে ১০৩ রান। ল্যাবুশান ৩৬ রানে ব্যাট করছেন। ১০ রান করেছেন ট্রেভিস হেড।
স্মিথকে ফেরালেন জাদেজাঃ
৩০.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বড় শট খেলার চেষ্টায় শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন স্টিভ স্মিথ। ৪৭ বলে ৩৪ রান করেন স্মিথ। তিনি ৩টি চার মারেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ট্রেভিস হেড। ৩১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৮৭ রান।
অস্ট্রেলিয়াঃ
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (সি), নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
ভারতঃ
রোহিত শর্মা (সি), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভারত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
