| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল ইতিহাসে মেসির এক কলঙ্কিত রেকর্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৫ ১৬:৩৪:৪০
ফুটবল ইতিহাসে মেসির এক কলঙ্কিত রেকর্ড

গতবছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপে শিরোপা জিতে যেন সব সমালোচনার জবাব দেন লিওনেল মেসি। তবে তার আগেও তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশ্বকাপের ৭ ম্যাচের ৫টিতে পেয়েছেন পেনাল্টির সুযোগ। যেখানে ১টি মিসও করেছেন।

এ পর্যন্ত সব মিলিয়ে ১৩৩ বার পেনাল্টি নেয়ার সুযোগ পেয়েছেন মেসি। এর মধ্যে ৩১ বার মিস করেছেন। যেটি সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড। এর আগে এত বেশি পেনাল্টি কোনো ফুটবলার মিস করেননি। হিসাবে মেসি প্রায় ২৩ শতাংশের বেশি সময় পেনাল্টি মিস করেছেন। তাতে সমালোচকরা কখনো তাকে ‘লিওনেল পেনাল্টি’ কখনো ‘পেসি’ নাম দিয়েছেন।

অন্যদিকে, মেসির থেকে বেশি পেনাল্টি নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মেসির থেকে রোনালদোর পেনাল্টি মিসের সংখ্যা কম। ১৭৬টি পেনাল্টির মধ্যে ২৯টি মিস করেছেন রোনালদো। তাতে সমালোচনা হয়েছে সিআরসেভেনেরও। তাকে অনেকে ‘পেনাল্দো’ বলেও ব্যঙ্গ করেছেন।

এছাড়া ব্রাজিল তারকা নেইমার জুনিয়র এখন পর্যন্ত ৭৮টি পেনাল্টি শট নিয়েছেন। যার মধ্যে ১৫টি মিস করেছেন। তাতে প্রায় ১৯ শতাংশের বেশি সময় পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেছেন এ তারকা। তবে এখন পর্যন্ত সবচেয়ে সফল পেনাল্টি শুটার ধরা হয় নেইমারকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...