| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এই আসরে মেসি-বেনজেমাদের স্বাগত জানাতে চান রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০২ ১৫:৪৭:২০
এই আসরে মেসি-বেনজেমাদের স্বাগত জানাতে চান রোনালদো

সৌদি আরবে কেমন আছেন বিশ্বের অন্যতম আইকন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো? প্রথম মৌসুমে দলকে শিরোপা উপহার দিতে পারেননি। আল হিলালের কাছে লিগ চ্যাম্পিয়নশিপ হাতছাড়া করেছে তার ক্লাব আল নাসর। ১৬ ম্যাচে ১৪ গোলে করেছেন সিআরসেভেন। তবে দর্শকরা এখনো তৃপ্ত হতে পারেননি রোনালদোর পারফরম্যান্সে।

কিন্তু মাঠের বাইরে সময়টা দারুন কাটছে পর্তুগিজ পোস্টার বয়ের। পশ্চিমা বিশ্বের চেয়ে পুরোপুরি বিপরীতমুখী সংস্কৃতি, আবহাওয়া আর খাদ্যাভ্যাসের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন রোনালদো। বান্ধবী আর সন্তানদের নিয়ে সুখেই আছেন।

আল নাসর ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, আশা করছি আমরা পরের মৌসুমে ঘুরে দাঁড়াব। এখানকার আবহাওয়া অন্যরকম। রাত অনেক বেশি জীবন্ত। অনুশীলন করতে হয় সন্ধ্যা অথবা রাতেই। ভিন্ন রকমের অভিজ্ঞতা হচ্ছে। পরিবার নিয়ে দারুন সময় কাটছে। বিশেষ করে এখানকার রেস্তোরাগুলো উপভোগ্য। খাবারের প্রশংসা করতেই হবে।

রোনালদোর পথ অনুসরণ করে সৌদি প্রো লিগে দেখা যাবে লিওনেল মেসি, করিম বেনজেমা, লুকা মদ্রিচদের। এমন গুঞ্জন কানে এসেছে সিআরভেনেরও। তাতে খুশি এ পর্তুগিজ মহাতারকা।

ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, যদি সত্যিই তারা আসে তবে আমি তাদের স্বাগত জানাব। বড় মাপের ফুটবলার তরুণ তুর্কীদের আগমনে নিঃসন্দেহে লিগ আরো বেশি উন্নত হবে।

গেলো এক মৌসুমে লিগে বেশ কিছু উন্নতির জায়গা চোখে পড়েছে রোনালদোর। তিনি বলেন, এখানে লিগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফুটবলারদের পারফরম্যান্সও বিশ্বমানের। অবকাঠামো, রেফারিদের মান, ভিএআর প্রযুক্তি এই বিষয় গুলোতে উন্নতি হলে আগামী পাঁচ বছরে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি হবে সৌদি প্রো লিগ।

আল নাসরের সঙ্গে রোনালদোর দু’বছরের চুক্তি শেষ হবে ২০২৪ এ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...