| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের ৬ মাস পরে আসল রহস্য ফাঁস করলেন শাহিন শাহ আফ্রিদি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৬ ২১:৪২:৫৪
বিশ্বকাপের ৬ মাস পরে আসল রহস্য ফাঁস করলেন শাহিন শাহ আফ্রিদি

ফাইনালে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন পাক এই পেসার শাহিন। ফলে বল করতে পারেননি আফ্রিদি। তার খেসারত দিতে হয়েছিল দলকে। সেই বিষয়ে শাহিন বলেছেন, ‘‘দেশের হয়ে বিশ্বকাপ জেতা সব ক্রিকেটারেরই স্বপ্ন। ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে আমি ওই মুহূর্তে চোট না পেলে আমরা হয়তো জিততাম। চোট পাওয়ায় আমি বল করতে পারিনি। তার জন্যই হারতে হয়েছিল। এখনও আফসোস হয়।’’

মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সামনে ১৩৮ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। রান তাড়া করতে নেমে খুব একটা ভাল জায়গায় ছিল না ইংল্যান্ড। ১৩তম ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে চোট পান শাহিন। প্রথমে মাঠের বাইরে বেরিয়ে গেলেও পরে মাঠে ফিরে ১৬তম ওভারে বল করতে যান শাহিন। সেই সময় ৩০ বলে ৪১ রান দরকার ছিল ইংল্যান্ডের।

একটি বল করার পরে আবার খোঁড়াতে শুরু করেন শাহিন। আর বল করতে পারেননি তিনি। ২.১ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন শাহিন। তিনি বল করতে না পারায় অধিনায়ক বাবরের সব পরিকল্পনা ঘেঁটে যায়। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ জিতে যায় ইংল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...