| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দলের সাকিব-মুশফিকের গুরুত্ব নিয়ে মুখ খুললেন বাশার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৬ ১১:৪৮:০২
দলের সাকিব-মুশফিকের গুরুত্ব নিয়ে মুখ খুললেন বাশার

আর সাকিবের এমন ছিটকে যাওয়া বড় ধাক্কা বলেই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট পাড়ার ভক্তরা ভক্তরা। সাকিব বরাবরই দলের সেরা অস্ত্র হিসেবে বিবেচিত হয়ে থাকেন। অধিনায়কত্ব, দলের ব্যাটিং ও বোলিং সব বিভাগেই সাকিবের অবদান অনবদ্য।

টাইগারদের ভক্তদের ভাষ্য, বিশ্ব দরবারে লাল-সবুজের প্রাণ, সাকিব আলা হাসান। বিশ্বকাপ প্রস্তুতি বিবেচনায় দলের এমন চালিকাশক্তির অনুপস্থিতি কারোর কাছেই প্রত্যাশিত না। অধিনায়ক-অলরাউন্ডার সাকিবের রিপ্লেস আদ্যো সম্ভব, এমনটা কল্পনাও করতে পারেন না টাইগার সমর্থকরা।

হঠাৎ ছিটকে যাওয়ায় বাঁ-হাতি এ স্পিনারের (সাকিব) পরিবর্তে একাদশে কে খেলবেন, এ নিয়েও দুশ্চিন্তায় নির্বাচক প্যানেল। সাকিবের অভাব টাইগার শিবিরকে ভোগাবে কি না, এ শঙ্কাও দেখা দিয়েছে ‘হোম অফ ক্রিকেট’ মিরপুরের আনাচে-কানাচে। এও প্রশ্ন জেগেছে, সাকিবকে ছাড়া কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একাদশ!

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনও সহমত পোষণ করলেন। তার (সুমন) দাবি, সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব আর মুশফিক দুইজন থাকলে, একটা বাড়তি সুবিধা পাই। তাতে করে আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি।

সাকিবের অভাবে বোলিং বিভাগও ভুগবে বলে মনে করছেন টাইগারদের সাবেক এ অধিনায়ক। তার (সুমন) মন্তব্য, সাকিবের বোলিং তো বাংলাদেশ ডেফিনেটলি মিস করবে। তবে সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক রিচ। তাই আমাদের যে রকম দরকার, টিম অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তাভাবনা হয়ে গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...