| ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

এক নজরে দেখে নিন আইপিএল থেকে কারা বাদ গেল, কারা টিকে রইল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২০ ১১:৫১:৩১
এক নজরে দেখে নিন আইপিএল থেকে কারা বাদ গেল, কারা টিকে রইল

দারুণ ফর্মে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবারের আসরের প্লে-অফের টিকিট পেয়ে গেছে। এক ম্যাচ বাকি থাকলেও ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা। ১৩ ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে হার্দিক পান্ডিয়ার দল, হেরেছে ৪ ম্যাচে। বাদ পড়া দলগুলো হলো- পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

এবার সবার আগে বিদায় নিশ্চিত হয় দিল্লির। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলের ১৩ ম্যাচ শেষে পয়েন্ট ১০। পয়েন্ট টেবিলে তাদের নিচে অবস্থান হায়দরাবাদের। সমানসংখ্যক ম্যাচে এ ফ্র্যাঞ্চাইজিটির পয়েন্ট ৮। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে সবশেষ বিদায় নিশ্চিত হয়েছে পাঞ্জাবের। সব কটি ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ হলো তাদের।

টেবিলের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। বাকি তিনটি স্পটের জন্য এদের প্রত্যেকের এখনও প্লে-অফের আশা বেঁচে আছে। রাজস্থান বাদে সবাই খেলেছে ১৩টি করে ম্যাচ। তাতে চেন্নাইয়ের ১৫, লখনৌর ১৫, বেঙ্গালুরুর ১৪, রাজস্থান রয়্যালসের ১৪, মুম্বাই ইন্ডিয়ান্সের ১৪ ও কলকাতার পয়েন্ট ১২।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন

বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...