| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

নিজের ফর্ম ফিরে পেতে নতুন পরিকল্পন সাজাচ্ছে আফিফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৫ ২০:৫১:৫৮
নিজের ফর্ম ফিরে পেতে নতুন পরিকল্পন সাজাচ্ছে আফিফ

ঘরের মাঠে এমন পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের সিরিজের দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার আফিফ। এই সিরিজে দলকে নেতৃত্বও দেবেন তিনি। আসন্ন এই সিরিজে তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলবে বাংলাদেশ 'এ' দল। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এই সিরিজে সিলেটের পেস বান্ধব ঘাসের উইকেট পাবেন বলে আশাবাদী আফিফ। ব্যাটাররাও পারফর্ম করতে পারবেন বলে মনে করেন তিনি। বাংলাদেশ 'এ' দলের বেশিরভাগ ক্রিকেটারই ব্যস্ত ছিলেন প্রিমিয়ার লিগে। বাকি ক্রিকেটাররা আগে থেকেই এই সিরিজের প্রস্তুতি নিয়েছেন। সব মিলিয়ে প্রস্তুতি মনঃপূত না হলেও সিরিজ নিয়ে বেশ ভালো আশায় আছেন আফিফ।

তিনি বলেন, 'সাধারনত যে রকম উইকেট থাকে মনে হয় না এরকম উইকেট থাকবে। বাউন্সি উইকেট থাকার কথা, গ্রাসি। এই উইকেট বিবেচনায় আমাদের পেস বোলিং ইউনিটও বেশ ভালো আছে। আশা করছি পেস বোলিং ইউনিট, ব্যাটসম্যানরা মিলে ভালো একটা সিরিজ শেষ করতে পারবো।'

সব সময় আক্রমণাত্মক খেলার ধারণা থেকে থেকে সরে এসে পরিস্থিতি অনুযায়ী খেলার দিকেই বেশি মনোযোগ আফিফের। প্রথম শ্রেনির ক্রিকেটেও লম্বা সময় ধরে খেলছেন এই মিডল অর্ডার ব্যাটার। সেই অভিজ্ঞতার নিরিখেই পারফরম্যান্স করে যেতে চান তিনি।

সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে এমনটা না। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করবো। আর আমাদের প্রথম শ্রেণির যে খেলাগুলো হয় ওখানেও আমি খেলেছি। সবসময় যে আক্রমণাত্মক খেলেছি এমন না। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। এখানেও সেটা করবো।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...