| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শেষ ওয়ানডেতে বাংলাদেশের জন্য চরম দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৪ ১২:০৪:৩২
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জন্য চরম দুঃসংবাদ

এদিকে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আজ বিকেলে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই ম্যাচের আগেও দুঃসংবাদ পেয়েছে সাকিব বাহিনি।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে আঙুলের চোটের কারণে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আর তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সাকিবকে ছাড়াই মাঠে নামতে হবে টিম টাইগার।

এর আগে, গত শুক্রবার ১২ মে সাকিবের আঙুলের ব্যথা নিয়ে কোনো শঙ্কা ছিল না। তবে শনিবার জানা যায়, আঙুলে ব্যথার পরিমাণ অনেকটা বেড়েছে। তাই ব্যথা না কমায় তাকে আইরিশদের বিপক্ষে আর দেখা যাবে না।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের ভাষ্য, দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় সাকিব ডানহাতের তর্জনীর ডগায় আঘাত পান। এক্স-রে রিপোর্টে দেখা গেছে, তার ওই আঙুলের ডগায় চিড় ধরেছে। যা থেকে সেরে উঠতে কমপক্ষে ৬ সপ্তাহ সময় লাগবে।

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশ দলের এই ম্যাচ নিয়েও শঙ্কা জেগেছে। এতে আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল ঘোষণার আগে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

এর আগে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৩২০ রানের পাহাড়সমান টার্গেট ৩ উইকেট হাতে রেখেই টপকে যায় টাইগাররা। এই জয়ে ১-০ তে সিরিজে এগিয়ে রয়েছে তামিম ইকবালের দল। এর আগে, সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...