| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১২ ১১:২৯:৪৩
বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান

সাম্প্রতি আইসিসি ও এসিসির দুটি টুর্নামেন্টই হাইব্রিড মডেলের শঙ্কা দেখছেন, ক্রিকেট বিশ্বের অনেক সমর্থকরা। সেক্ষেত্রে বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরাতে খেলতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠির দাবি, ভারত ছাড়া আর কোনো দেশের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। এখন ভারতের কারণে হাইব্রিড মডেল চালু হলে একই নিয়ম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও কার্যকর হতে হবে।

চলমান এমন অনিশ্চয়তায় বৃহস্পতিবার (১১ মে) ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

নাজাম শেঠির ভাষায়, ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত।

তার (শেঠি) মন্তব্য, এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও তা কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো, তখন বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে কিংবা অন্য কোথাও খেলব। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাব।

শেঠি আরও যোগ করেন, ভারতের সরকার যদি বিসিসিআইকে পাকিস্তানে দল পাঠাতে নিষেধ করে, আমাদের সরকারও ভারতে বিশ্বকাপ খেলার জন্য অনুমতি দেবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...