আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে যুক্ত হল নতুন এক দল
আজ ২ মে মঙ্গলবার কাঠমুন্ডুতে এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে ৭ উইকেটের বিশাল ব্যবধানে আরব আমিরাতকে হারায় দেশটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গতকাল ১ মে সোমবার আমিরাতকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দেয় ক্রিকেটের নতুন গান দল নেপাল। ললিত রাজবংশী ১৪ রানে নেন ৪ উইকেট। লামিছানে ১০ ওভার বল করে ৩৪ রানে পান ২ উইকেট। এই ম্যাচে বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে আসা ম্যাচে মঙ্গলবার নেমে ১৯.৩ ওভার আগেই লক্ষ্য পৌঁছে যায় স্বাগতিকরা। দলের হয়ে ৮৪ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন গুলশান ঝা।
ছয় দলের এশিয়া কাপে পাঁচ দল নিশ্চিত ছিল আগেই। নেপাল যুক্ত হলো ৬ষ্ঠ দল হিসেবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে 'এ' গ্রুপে খেলবে নেপাল। 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। চলতি বছর নেপাল ক্রিকেটের জন্য ভীষণ স্মরণীয়, বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে তারা। এবার এশিয়া কাপে পা রেখে বড় এক পদক্ষেপ দিল দক্ষিণ এশিয়ার দল।
ওয়ানডে সংস্করণে এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। টুর্নামেন্ট হওয়ার কথা সেপ্টেম্বর মাসে। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজী না হওয়ায় টুর্নামেন্টটি ঝুলে গেছে। শেষ পর্যন্ত কোথায় আসরটি গড়াবে তা নিয়ে এখনো দেন দরবার চলছে এসিসি ও ভারত-পাকিস্তানের মধ্যে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
