লঙ্কানদের সামনে কঠিন পরিক্ষায় আয়ারল্যান্ড
এই ম্যাচে এর আগে ব্যাট হাতে আইরিশ বোলারদের শাসন করছেন ৬ বছর পর টেস্ট খেলতে নামা সাদিরা সামারাবিক্রমা। ক্রিকেট ইতিহাসে দীর্ঘ বিরতির পর খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এই লঙ্কান ব্যাটার। সেঞ্চুরি পেয়েছেন দীনেশ চান্দিমালও। আর তাতে ভর করেই ৬ উইকেটে ৫৯১ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
সফরকারী আইরিশরা দিন শেষ করেছে ৭ উইকেটে ১১৭ রান নিয়ে। জয়াসুরিয়া একাই নিয়েছেন ৫ উইকেট। আর তাতেই আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ প্রায় ধ্বংসস্তুপ। আয়ারল্যান্ডের হয়ে লরকান টাকার ২১ ও অ্যান্ডি ম্যাকব্রেইন ৫ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
এদিন ৪ উইকেটে ৩৮৬ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। যদিও দ্বিতীয় ওভারেই ফিরতে হয়েছিল নাইটওয়াচম্যান জয়াসুরিয়াকে। সেই ওভারেই ফিরতে পারতেন চান্দিমাল। তিনি ক্যাচ দিয়েছিলে টাকারের হাতে। তবে সহজ ক্যাচ ফেলে চান্দিমালকে জীবন দেন টাকার।
কয়েক ওভার পরে ধনঞ্জয়া ডি সিলভা আউট হলে গেলেও শ্রীলঙ্কার রান বাড়িয়েছেন চান্দিমাল ও সামারাবিক্রমা। এই দুজনে সপ্তম উইকেটে গড়েন ১৮৩ রানের জুটি। যা সপ্তম উইকেটে শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জুটির মর্যাদা পেয়েছে। আর তাতেই রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।
বড় রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিশ্ব ফার্নান্দোর শিকার হয়ে ফেরেন দুই আইরিশ ব্যাটার। মারে কামিন্সকে বোল্ড করার পর অভিজ্ঞ অ্যান্ডি বালবার্নিকে তিনি নিশান মাদুশকার ক্যাচ বানান।
৪ রানে ২ উইকেট হারানোর পর আইরিশদের ইনিংস টানার চেষ্টা করেন জেমস ম্যাককলাম ও হ্যারি টেক্টর। তাদের ৭০ রানের জুটি ভাঙেন জয়াসুরিয়া। এই স্পিনারের বলে প্রথম স্লিপে ক্যাচ দেন টেক্টর। পরের ওভারে ম্যাককলামকে বোল্ড করে আউট করেন জয়াসুরিয়া।
এক বল পর কাভারে ক্যাচ তুলে দেন কার্টিস ক্যাম্পার। এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দিনের শেষ ভাগে টাকার প্রতিরোধ না গড়লে দ্রুতই অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল আইরিশরা। অবশ্য সেটা হতে দেননি টাকার আর ম্যাকব্রেইন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ আসছে
- তিনটি ২০০MP ক্যামেরা নিয়ে আসছে OPPO Find X10 Pro Max
