| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির প্রথম ম্যাচ হারায় সরাসরি যাদের উপর দোষ চাপালেন দিল্লির কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০২ ১৪:৪৭:০৬
দিল্লির প্রথম ম্যাচ হারায় সরাসরি যাদের উপর দোষ চাপালেন দিল্লির কোচ

সহজ ম্যাচ এমন বাজে ভাবে হারায় বোলিং এবং ফিল্ডিং এর উপরের চরমভাবে ক্ষেপে যান দিল্লি ক্যাপিটালস এর প্রধান কোচ। রিকি পন্টিং ২০২৩ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হারের পর দলের জঘন্য ফিল্ডিং এবং বোলিংয়ে তীব্র সমালোচনা করেছেন।

ম্যাচের পর সাংবাদিকদের পন্টিং বলেন, ‘পুরোপুরি সত্য কথা বলতে, পঞ্জাব সম্ভবত ওদের লক্ষ্যের চেয়ে বেশি রান পেয়েছে। আমি মনে করি না আমর মাঠের মধ্যে নিজেদের সাহায্য করেছি। প্রথম চার ওভারের পর আমাদের ফিল্ডিং সত্যিই জঘন্য ছিল। দুই-একটি সুযোগ নিস করেছি। মিসফিল্ড করেছি। কাইল মেয়ার্সের ক্যাচ মিস করার খেসারত দিতে হয়েছে।’

দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি'ককের অনুপস্থিতিতে বার্বাডোজের বাঁ-হাতি কাইল মেয়ার্স খেলতে নেমে আগুনে মেজাজে ছিলেন। তবে তিনি ১৪ রানে থাকার সময়ে, তাঁর ক্যাচ মিস করে দিল্লি। যিনি পরে ২৮ বলে হাফসেঞ্চুরি করেন। এবং ৩৮ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলে লখনউ সুপার জায়ান্টসের ভিত মজবুত করেন।

পন্টিং বলেন, ‘ও (মেয়ার্স) এই সুযোগ কাজে লাগায় এবং জীবনদান পাওয়ার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে শুরু করে। ও আমাদের স্পিনারদের ছাতু করে। এটা আমাদের জন্য ভালো শিক্ষা ছিল। আমরা জানি যে, মাঠে আমাদের আরও ক্ষুরধার হতে হবে। সুযোগ হাতছাড়া করা যাবে না এবং সেটা করলে, তার মূল্য চোকাতে হবে।’

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দাবি, এই পিচটি কখনও-ই ১৯০-এর বেশি রান তোলার মতো ছিল না। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা সম্ভবত ১৬টি ছক্কা হজম করেছি। এর থেকেই বোঝা যাচ্ছে, আমরা খারাপ বোলিং করেছি। যখনই ১৬টি ছক্কা হজম করতে হয়, তখন খেলার রাশ নিজেদের হাতে নেওয়াটা কঠিন হয়ে যায়। আমি মনে করি, মাত্র পাঁচটি চার অসাধারণ ছিল। সেই সঙ্গে আমার মতামত, এই উইক্েট ১৯০-এর বেশি রান হওয়ার মতো ছিল না। মাঠে প্রচুর শিশির ছিল এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সুবিধাজনক ছিল। আমরা কেন ম্যাচ হেরেছি, এর যাবতীয় কারণ নির্ণয় করে, আমরা তা শুধরে নেব।’

পন্টিং মার্ক উডেরও প্রশংসা করেন। মার্ক উড পাঁচ উইকেট নিয়ে দিল্লির ব্যাটিং অর্ডারে ধস নামান। পন্টিং বলেছেন, ‘মার্ক উড অসামান্য ছিল। আমরা জানি যে, ও দৌড়ে এসে দ্রুত বল করবে। সেই সঙ্গে স্টাম্প লক্ষ্য করে বল করবে। এবং তার বাউন্সার ব্যবহার তো করবেই। সেটাই ও করেছে। ও বিশ্বমানের খেলোয়াড়। টুর্নামেন্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে ও যদি ফিট থাকে, তবে আরও কিছু ভালো স্পেল দেখা যাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...